শিরোনাম
◈ ‘খামেনির দাফনের জন্য ইরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছি’: ট্রাম্প ◈ ‘সবার আগে বিচার চাই’—প্রধানমন্ত্রীর সামনে জুলাই শহীদ স্বজনদের আকুতি ◈ নতুন পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই ◈ খামেনির জানাজায় অংশ না নিতে ১৩ দেশকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র: তাসনিম ◈ প্রধানমন্ত্রীকে কাছে জুলাই শহীদের স্বজন ও আহত জুলাই যোদ্ধারা তুলে ধরেন তাদের কথা, ভারি হয়ে উঠে পরিবেশ ◈ বাংলাদেশেও দেখা মেলে ডানা ছাড়াই আকাশে উড়ন্ত সাপের, জানা গেল কীভাবে আকাশে ওড়ে তারা (ভিডিও) ◈ এফডিসিতে উত্তেজনা: নানা শাহ ও মারুফের মধ্যে সংঘর্ষ, ভিডিও ভাইরাল ◈ জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না, আইন অনুযায়ী সবার বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জুলাই আন্দোলনকে কটাক্ষ: অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ ◈ আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৪:০৮ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২৬, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজারের মার্কেটের আগুন

রাজধানীর চকবাজারের হাজী বাশার সুপার মার্কেটে লাগা আগুন পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

শনিবার (৪ জুলাই) দুপুর একটার কিছুক্ষণ পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ৫ তলা ভবনের ৩ তলার দোকানগুলোতে আগুন লাগে। দুপুর দেড়টায় খবর পাওয়ার পর ১০ মিনিটের মধ্যে প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও ৪টি ইউনিট তাদের সাথে যোগ দেয়।

মূলত ৩ তলার দোকানগুলোতে খেলনা, উপহার সামগ্রী, প্রসাধনিসহ বিভিন্ন ধরনের পণ্য পাইকারি বিক্রি করা হয়।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে, ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়