শিরোনাম
◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৯:২০ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে অটোরিক্সা চাপায় শিশু নিহত

সনত চক্রবর্ত্তী: [২] ফরিদপুরের সালথায় অটোরিক্সার চাপায় ফাতেমা আক্তার (৬) নামে এক শিশুর নিহত হয়েছে। ফাতেমা আক্তার যদুনন্দী ইউনিয়নের সাহেব আলীর মেয়ে।

[৩] শনিবার (৩ আগষ্ট) বিকালে উপজেলা যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী আঞ্চলিক সড়কের এ ঘটনা ঘটে। 

[৪] স্থানীয়রা জানান, মায়ের সাথে শিশু ফাতেমা যদুনন্দী বাজার থেকে অটোতে করে বাড়ির সামনে এসে নামে। তখন পিছন থেকে অন্য একটি অটোরিক্সা এসে চাপা দেয়। তৎক্ষণিক মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

[৫] এবিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফায়েজুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়