শিরোনাম
◈ ১১ জুলাইয়ের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে ডেলিভারি রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল ◈ ১৬ জুলাই ছুটি থাকবে? ‘জুলাই শহীদ দিবস’ নিয়ে সরকারের যে স্পষ্ট ব্যাখ্যা দিলেন ◈ তহবিল অনিশ্চয়তায় ধীর গতিতে বাংলাদেশের সবুজ জ্বালানি পরিকল্পনা ◈ কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগের বিচার নিয়ে আইনি অস্পষ্টতা, সংশয়  ◈ চীনে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ ◈ বিশ্বকা‌পে ফ্রান্সের বিরু‌দ্ধে ইতিহাস গড়তে চায় মরক্কো ◈ টানা ভারী বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বস, একই পরিবারের তিনজন সহ সাতজনের মৃত্যু ◈ ওয়ানডে সিরিজের প্রথম ম‌্যা‌চে আজ বাংলা‌দেশ-জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি  ◈ ‘ট্রাফিক পুলিশকে ফোন বা অনুরোধ নয়, মন্ত্রীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’ ◈ বাংলাদেশ সীমান্তে ৩ থানা ও ৩ আউটপোস্ট গড়তে চায় ভারতের পুলিশ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ০৮:২৯ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে লন্ডনে প্রতীকী অনশন

মেহেদি হাসান খান : নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক প্রতীকী অনশন অনুষ্ঠিত করেছে ভয়েস ফর বাংলাদেশ নামে প্রবাসী একটি সংগঠন।

গত রোববার সংগঠনটি এ অনশন পালন করে। বিভিন্ন শহর থেকে লন্ডনে আসা বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী শিক্ষক পেশাজীবী ও প্রতিবাদী নারী-পুরুষ এই প্রতীকী অনশনে অংশগ্রহণ করেন।

তারাও নিরাপদ সড়ক আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সমর্থন জানায়। পাশাপাশি নিহত ও আহতদের রক্তমাখা ছবিসহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয় তারা। একই সঙ্গে এ সময় তারা নিপীড়ন ও বল প্রয়োগের মাধ্যমে বাসের চাপায় পিষ্ট সহপাঠীর হত্যার বিচারের দাবিতে স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলনকে দমনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা করে।

পরে এক আলোচনায় সংগঠনের যুক্তরাজ্য শাখার নির্বাহী সদস্য কানিজ ফাতেমা ও আলাউদ্দিন রাসেলের পরিচালনায় বক্তারা নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা প্রকাশ করে অনতিবিলম্বে তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে নির্যাতন বন্ধের আহ্বান জানান। অন্যথায় প্রবাস থেকে সবাইকে একত্র করে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেয়া হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা আতা উল্ল্যাহ ফারুক, অধ্যাপক এম এ মালেক, হাসনাত হোসেন এমবিই, মেজর (অব.) সিদ্দীক, ড. আলা উদ্দিন, যুক্তরায্য ভিত্তিক বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক এসএইচ সোহাগ ও জয়েন সেক্রেটারি মোঃ আবু বক্কর সিদ্দিক, ভয়েস ফর বাংলাদেশের যুক্তরাজ্য শাখার আহ্বায়ক ফয়সাল জামিল, আবদুর রহিম, নূর হোসেন, আবুল হোসেন নিজাম, লুৎফর রহমান, জাহাঙ্গীর হোসেন,আব্রারার ইলিয়াস লুৎফর রহমান লিংকন আকলিমা মুন্নি, মাহমুদুল হাসান, পরভেজ আজম, মনোয়ার মোহাম্মদ, নাজিয়া আক্তার, এমদাদ হোসেন টিপু, ড. মুজিবুর রহমান, মিছবাউজ্জামান সুহেল, অ্যাডভোকেট তাহির চৌধুরী, জসিম উদ্দিন সেলিম, এনামুল হক লিটন, সফিকুল ইসলাম রিবলু, মাওলানা শামীম আহমদ, জাহাঙ্গীর হোসেন, শফরাজ শরফু, আবু নাসের শেখ, ফজলে রহমান পিনাক, মারুফ গিয়াস বাপ্পী, রাসেল রহমান, সাদিয়া টুম্পা, আবদুল ওয়াহাব রুবেল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়