শিরোনাম
◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৯:০০ রাত
আপডেট : ০৭ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেইড ট্রাস্ট’র জীবিকা নির্বাহ প্রকল্পে’র আওতায় অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ 

সুবর্ণা হামিদ: [২] ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি দিলওয়ার হোসাইন বলেন, মানব সেবাই পরম ধর্ম। তাই আমরা মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। আমাদের সহযোগিতায় যদি একটিও গরীব পরিবার সাচ্ছন্দ্যে চলতে পারে তাতেই আমাদের পরিশ্রম সাথর্ক হবে।

[৩] মো. আব্দুল কাদির রাজু আর্ত মানবতার সেবায় নিয়োজিত সমাজ সেবায় বদ্ধ পরিকর শেইড ট্রাস্ট’র জীবিকা নির্বাহ প্রকল্পে’র আওতায় সিলেটের বিভিন্ন উপজেলার কয়েকজন অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ কালে তিনি এ কথা বলেন। 

[৪] মঙ্গলবার জিন্দাবাজারস্থ হাওয়াপাড়ায় সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি দিলওয়ার হোসাইন, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ মুহিবুর রহমান, ট্রাস্টি সাংবাদিক সাহেদ আহমদ, সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাংবাদিক সুবর্ণা হামিদ, মাওলানা হাবিবুর রহমান আব্দাল, ট্রাস্টের ম্যানেজার জাহিদ আহমদ, শফিকুর রহমান সহ প্রমুখ।

[৫] উল্লেখ্য শেইড ট্রাস্টের যাত্রা শুরু হয়, করুনা’কালীন, করোনায় আক্রান্ত ব্যাক্তিদের হাসপাতালে যাতায়াত দুটি ফ্রী এম্বুলেন্স সার্ভিস ও মৃত ব্যাক্তি’দের সেচ্ছাসেবী টিমের মাধ্যমে ফ্রী দাফন সৎকার কার্যক্রম এ-র মধ্য দিয়েছে, শেইড ট্রাস্টের মানবিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানান ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি দিলওয়ার হোসাইন।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়