শিরোনাম
◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়?

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৮:৪৭ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামাকমুক্ত বাড়ি ও গাড়ি নিশ্চিত করার জোর তাগিদ

পরোক্ষ ধূমপানের শিকার দেশের ৯২ শতাংশ শিশু

ইমন হোসেন: [২.১] যুক্তরাজ্যের অক্সফোর্ড থেকে প্রকাশিত নিকোটিন অ্যান্ড টোব্যাকো রিসার্চ সাময়িকীর এক নিবন্ধে এ তথ্য জানা যায়। গবেষকদের মতে, ঢাকায় পরোক্ষ ধূমপানের শিকার হওয়ার মাত্রা বেশি।(বণিক বার্তা ০২-০৭-২০২৪) 

[৩.১] গবেষক দলটি ঢাকার ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৯ থেকে ১৪ বছর বয়সী ১ হাজার ৩৬৮ জন শিশুর ওপর ‘সেকেন্ড হ্যান্ড স্মোকিং’ নামে জরিপটি পরিচালনা করে। এর অংশ হিসেবে শিশু ও তাদের বাড়ির বাসিন্দাদের লালা পরীক্ষা, ধূমপানের ধরন পরীক্ষানিরীক্ষা করা হয়। গবেষণায় দেখা গেছে, যেসব শিশু ধূমপায়ীর সঙ্গে বসবাস করে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। (এফএনএস ০৬-০৭-২০২৪)

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, তামাক (বিড়ি, সিগারেট, জর্দ্দা, গুল, সাদাপাতা) ব্যবহারে ২৫টির বেশি প্রাণঘাতী রোগ হয়। এর মধ্যে ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ ও স্ট্রোক অন্যতম। তামাকের কারণে দেশে বছরে ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ মারা যায় এবং কয়েক লাখ মানুষ পঙ্গুত্ববরণ করে।

[৫] গবেষক দলের প্রধান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্কের অধ্যাপক কামরান সিদ্দিকী বলেন, শিশুদেরকে ‘সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়’ এর শিকার হওয়া থেকে রক্ষা করতে ধূমপানমুক্ত বাড়ি ও গাড়ির পক্ষে কথা বলা জরুরি। (কালের কন্ঠ ২৯-০৬-২০২৪)

[৬] এআরকে ফাউন্ডেশনের অধ্যাপক রুমানা হক বলেন, এই গবেষণার ফলাফল সত্যি উদ্বেগজনক। যদি আমরা শিশুদের পরোক্ষ ধূমপানের ঝুঁকি থেকে রক্ষা করতে না পারি, তাহলে তাদের শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং এর সঙ্গে সম্পর্কিত মৃত্যুর ঝুঁকি বাড়বে। পরবর্তী জীবনে তারা শিক্ষাক্ষেত্রে নিম্নমান এবং উচ্চহারে ধূমপানের ঝুঁকিতে পড়বে। (আরটিভি)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ