শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৮:৫৫ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের আগ্রহ মোবাইল স্ক্রিনে, ফেরাতে হবে খেলার মাঠে

মোস্তাকিম স্বাধীন: [২] শিশুদের সুষ্ঠু ও সুন্দর বিকাশের জন্য প্রয়োজন সুস্থ পারিবারিক পরিবেশের সঙ্গে কিছু সামাজিক উপাদান। শিক্ষাপ্রতিষ্ঠান, শিশু সংগঠন, সংস্কৃতি চর্চা, খেলার মাঠ ও পাঠাগার কিংবা ক্লাব। কিন্তু এখন আর আগের মতো সবখানে এসব সুবিধা না থাকায় স্কুল থেকে ফিরে শিশুরা বিনোদন খুঁজতে ঘরের মধ্যেই ডুবে থাকছে মোবাইল স্ক্রিনে । 

[৩] জারিফ ও জাফরিন দু’জনের বয়সই ৮-১০ বছরের মধ্যে। রাজধানীর মিরপুর সাউথপয়েন্ট স্কুলের শিক্ষার্থী তারা। তাদের অভিভাবক জাকিয়া ইসলামকে জিজ্ঞেস করা হয়, শিশুরা কতটুকু সময় মাঠে কাটাতে পারছে? উত্তরে তিনি বলেন, এখন বাসার আশেপাশে কোথাও খেলার মাঠ নেই, বাসার সামনে যতটুকু খোলা জায়গা পায় সেখানেই কিছুটা খেলতে পারে। বাকিটা সময়ে ওদের বাসার মধ্যেই থাকতে হচ্ছে ।

[৪] কারণ হিসেবে অভিভাবকরা বলছেন, নিরাপত্তার অভাব, দূষণের অসুস্থতা- এসব শঙ্কার কারণে বাসায় মোবাইলের ভিডিও গেম খেলতে হচ্ছে । 

[৫] শিশুদের পরিপূর্ণ শারীরিক বিকাশের জন্য পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় আবদ্ধ ঘরে কম্পিউটার বা মোবাইল ডিভাইস তাদের চোখ ও শারীরিক ক্ষতি করছে। একথা বলছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম। শহর কিংবা গ্রামে শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে প্রয়োজন অভিভাবকদেরও সচেতনতা। তিনি বলেন, বাবা-মায়েদের   উচিত শিশুদের  সঙ্গে বেশী সময় দেয়া । 

[৬] ফারজানা ফাইরোজ নামে একজন অভিভাবক বলেন, আমার ছেলের বয়স ১২ বছর। ধুলোবালিতে যেতে পারে না। তাই আমি তাকে বাইরে খেলতে যেতে দেখি না ।

[৭] মোহাম্মদপুর প্রিপারেটরি বয়েজ স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফাহাদ জানায়, স্কুল থেকে বাসায় যাওয়ার পর কখনো খুব ক্লান্ত লাগে, আবার কখনও টিচারের কাছে পড়া থাকে, তাই বাইরে খেলতে যাওয়া হয় না । 

[৮] বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডা. জেবুন্নেসা বলেন, শিশুর মানসিক ও শারিরীক বিকাশের জন্য খেলাধুলার মাধ্যমে শিশুর সৃজনশীল ও মানসিক বিকাশ ঘটাতে হবে। সূত্র: বাংলা ট্রিবিউন ও প্রথম আলো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ