শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৬ মে, ২০২৪, ০৮:৫১ রাত
আপডেট : ০৭ মে, ২০২৪, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনামূল্যে ১৬ হাজার স্কুলছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

অপূর্ব চৌধুরী: [২] দেশে নারী শিক্ষা আরও উৎসাহিত করতে এবং দরিদ্র ও মেধাবী ছাত্রীদের স্কুলে যাতায়াতকে নিরাপদ ও সহজ করার লক্ষ্যে ‘কিশোরী ক্ষমতায়নে স্কুলগামী ছাত্রীদের বাইসাইকেল প্রদান’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সারা দেশের ১৬ হাজার স্কুলছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করবে মহিলা বিষয়ক অধিদফতর। চলতি বছরেই এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সময় টিভি অনলাইন

[৩] গত ২ এপ্রিল এ নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কেয়া খান সংবাদমাধ্যমকে জানান, প্রকল্পটি চলতি বছরের জুলাইয়ে শুরু হবে এবং চলবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। দ্য ডেইলি ক্যাম্পাস

[৪] এ প্রকল্প বাস্তবায়নের অন্য উদ্দেশ্যগুলো হলো: বাল্যবিয়ে প্রতিরোধ, স্কুলগামী ছাত্রীদের নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন, কিশোরী ক্ষমতায়ন, সহজ ও নির্ভয়ে পথচলা। নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে কর্মক্ষেত্রে নারীর প্রবেশের পথ সুগম করা, স্কুলগামী ছাত্রীদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধি করে নেতৃত্বের মনোভাব সৃষ্টি করা।

[৫] জানা গেছে, সাইকেল বিতরণের ক্ষেত্রে সরকারি স্কুলগুলোকে অগ্রাধিকার দেয়া হবে। সেইসঙ্গে ছাত্রীদের মেধা, দারিদ্র্য ও অন্যান্য প্রাসঙ্গিক চলকের ওপর স্কোরিং করে তার ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে। এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের আট বিভাগের আটটি জেলার ৪৮টি উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা বাইসাইকেল পাবে। প্রাথমিকভাবে রাজবাড়ী, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, ঝিনাইদহ ও বরগুনায় এই বাইসাইকেল দেয়া হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসি/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়