শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ দৌলতদিয়ায় বাসডুবি: ১১ জনকে জীবিত উদ্ধার, পাওয়া গেল ৪ মরদেহ, বাসে যাত্রী ছিলেন প্রায় ৪৫ জন ◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৪, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৪, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : আরমান হোসেন

গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়েছেন বিশিষ্ট নাগরিকরা

সালেহ্ বিপ্লব: [২] ২৫ বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে বলেছেন, নিহত শিশু ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহশ্রমিক হিসেবে কর্মরত ছিলো। প্রীতি উরাংয়ের বাবা রাকেশ উরাংয়ের দায়ের করা মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী বর্তমানে কারাগারে আছেন। 

[৩] তারা বলেন, ২০২৩ সালের ৬ আগস্ট সৈয়দ আশফাকুল হকের বাসার ৭ বছর বয়সী অপর এক শিশু গৃহশ্রমিক ফেরদৌসী একইভাবে একই ভবনের নয় তলা থেকে পড়ে প্রাণে বাঁচলেও তাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এই ঘটনায় মামলা হলেও মামলার আসামি সৈয়দ আশফাকুল হক তার স্ত্রী মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। 

[৪] একই বাসায় স্বল্প সময়ের ব্যবধানে পর পর দুই শিশুশ্রমিকের হতাহতের ঘটনা উদ্বেগজনক। হত দরিদ্র প্রান্তিক চা শ্রমিকের পরিবারের পক্ষে সমাজের প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা পরিচালনা করা অতি দূরূহ ব্যপার। এই ঘটনায় সঠিক ও প্রভাবমুক্ত তদন্ত ও ন্যায়বিচারের লক্ষ্যে রাষ্ট্র ও নাগরিক সমাজের দৃষ্টি থাকা প্রয়োজন। আমরা প্রীতি উরাং এর মত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।

[৫] বিবৃতিতে স্বাক্ষর করেছেন অ্যাডভোকেট সুলতানা কামাল, রাশেদা কে. চৌধুরী, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, ডা. ফওজিয়া মোসলেম, এস.এম.এ সবুর, সভাপতি, খুশী কবির, অধ্যাপক এম. এম. আকাশ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক, পারভেজ হাসেম, আবদুল ওয়াহেদ, এ কে আজাদ, অ্যাডভোকেট জীবনানন্দ জয়ন্ত, ড. নুর মোহাম্মদ তালুকদার, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা, ফারহা তানজীম তিতিল, মেইনথিন প্রমীলা, আব্দুর রাজ্জাক, দীপায়ন খীসা, রেজাউল কবির, প্রিসিলা রাজ এবং গৌতম শীল। 

[৬] সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ্ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়