শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ১১:১৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয়

স্পোর্টস ডেস্ক : ইরান বিশ্বকা‌পে নিজেদের গ্রুপপর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছে ইরান।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

মূলত ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বাহিনীর বিমান হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে দেশটির পাল্টা হামলার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, নিজেদের জীবনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ইরানের এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করা ঠিক হবে না।

advertisement

এর প্রেক্ষিতে সোমবার এক বিবৃতিতে ইরানে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদী তাজ জানান, একটি সম্ভাব্য সমাধান হিসেবে তাদের দলের ম্যাচগুলো সহ-আয়োজক মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

মেক্সিকোতে ইরানি দূতাবাসের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে তাজ বলেন, “যখন ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি ইরান জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় ভ্রমণ করব না। আমরা বর্তমানে মেক্সিকোতে বিশ্বকাপের ইরানের ম্যাচগুলো আয়োজনের জন্য ফিফার সাথে আলোচনা করছি।

টুর্নামেন্ট শুরুর এখন তিন মাসের কম সময় আছে। এই পর্যায়ে এসে ম্যাচগুলো সরিয়ে নেওয়া লজিস্টিক্যালি অত্যন্ত কঠিন হবে। এছাড়া গ্রুপ পর্বের ফলাফলের ওপর ভিত্তি করে ইরান নকআউট পর্বে উঠলে তাদেরকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই খেলতে হতে পারে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ‘জি’ গ্রুপে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হবে। নিউ জিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে এবং মিশরের বিপক্ষে সিয়াটলে তাদের খেলার কথা রয়েছে।

এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ফিফা। অন্যদিকে নিউ জিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ফিফা ইরানের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের দাবি মেনে নেবে বলে তিনি মনে করেন না।

  • সর্বশেষ