শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ১২:০১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তারকা ক্রিকেটার‌কে ‌নির্বাচ‌নে প্রার্থী করছে তৃণমূল

স্পোর্টস ডেস্ক: বিধানসভা ভোটে আবারও বড়সড় চমক দিচ্ছে তৃণমূল। বাংলার হয়ে দীর্ঘদিন খেলা শিবশংকর পালকে এবার টিকিট দিচ্ছে ঘাসফুল শিবির। 

জানা গিয়েছে, প্রাক্তন পেসার লড়বেন নিজের জন্মভূমি তুফানগঞ্জ থেকে। মঙ্গলবার তিনি তৃণমূলে যোগ দেন। উল্লেখ্য, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি বোলিং কোচ হিসাবে বাংলা দলের সঙ্গে যুক্ত রয়েছেন। সদ্যসমাপ্ত রনজি ট্রফিতে তিনি কোচিং করিয়েছেন মহম্মদ শামি-আকাশ দীপদের। --- সংবাদপ্রতি‌দিন

মঙ্গলবারই বাংলার ২৯৪টি আসনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল। তার আগে মঙ্গলবার সকালে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, বাংলার হয়ে দাপুটে পারফরম্যান্স করা পেসার যোগ দিচ্ছেন তৃণমূলে। বাংলার ক্রীড়ামহলে ‘ম্যাকো’ নামে পরিচিত শিবশংকরের হাতে এদিন তৃণমূলের পতাকা তুলে দেন বাংলার অর্থমন্ত্রী। সূত্রের খবর, জন্মস্থান তুফানগঞ্জ থেকে প্রাক্তন পেসারকে প্রার্থী করবে তৃণমূল। উল্লেখ্য, ২০২১ সালে তুফানগঞ্জ কেন্দ্রে জিততে পারেননি তৃণমূল প্রার্থী। এবার সেখানে লড়বেন শিবশংকর। 

তৃণমূলে যোগ দিয়ে বাংলার প্রাক্তন পেসার বলেন, আমি মাঠের মানুষ। সারাজীবন আমি বাংলার হয়েই মাঠে নেমেছি। আজ দেখছি দেশের নানা প্রান্তে বাংলা বলার জন্য হেনস্তার শিকার হচ্ছেন। প্রাক্তন ক্রিকেটারের মতে, তৃণমূল এই বাঙালি হেনস্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সেকারণেই তিনি যোগ দিতে চান ঘাসফুল শিবিরে। শিবশংকর বলেন, আমি মাঠের মানুষ তাই একটাই কথা বলতে চাই, খেলা হবে। উল্লেখ্য, ২০১৬ সালে ক্রিকেটকে বিদায় জানান শিবশংকর। বর্তমানে বাঘাযতীনে রয়েছে তাঁর ক্রিকেট অ্যাকাডেমি। বাংলা দলের বোলিং কোচ হিসাবেও কাজ করছেন।

বাংলার হয়ে দীর্ঘদিন খেলেছেন শিবশংকর। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২০টি উইকেট রয়েছে তাঁর। ইন্ডিয়া এ দলেও নিয়মিত দেখা গিয়েছে তাঁকে। ২০০৪-০৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের স্কোয়াডেও ডাক পেয়েছিলেন। 

কিন্তু ভারতের হয়ে মাঠে নামা হয়নি। শিবশংকরের পাশাপাশি মঙ্গলবার তৃণমূলে যোগ দিয়েছেন বিশিষ্ট, পরিচিত মুখ ডা. তনুশ্রী হাঁসদা। আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব আবদুল মতিনও যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। এই দু’জন প্রার্থী হবেন কিনা, এখনও জানা যায়নি।

  • সর্বশেষ