শিরোনাম
◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ১২:০৮ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে কনস্যুলেট থেকে ১ দিনেই পাসপোের্ট পেল রোহিঙ্গা যুবক (ভিডিও)

দুবাই কনস্যুলেট অফিসের এক অসাধু সিন্ডিকেটের জাদুবলে কোনো কাগজপত্র ছাড়াই মাত্র এক দিনে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছে মারওয়ান নামের এক রোহিঙ্গা যুবক।

কক্সবাজারের টেকনাফের ভুয়া ঠিকানা ব্যবহার করে গত ৩০শে এপ্রিল আবেদন করার দিনেই তার পাসপোর্ট ইস্যু করা হয়। এসবি ভেরিফিকেশন বা প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই পাসপোর্ট ইস্যু করার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে কনস্যুলেট অফিসের ৩য় সচিব নাজমুল হাসানের বিরুদ্ধে। সূত্র: ডিবিসি নিউজ

অনুসন্ধানে জানা যায়, মারওয়ানের পাসপোর্টের আবেদনের সঙ্গে শুধুমাত্র জন্ম নিবন্ধন জমা দেওয়া হয়েছিল, যা নিয়মবহির্ভূত। টেকনাফের স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে যে মারওয়ান বাংলাদেশি নন, বরং একজন রোহিঙ্গা। 

অভিযোগ রয়েছে, নাজমুল হাসান একই কৌশলে সাবেক ভূমিমন্ত্রীর ছেলের পাসপোর্টও বানিয়ে দিয়েছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং খোদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাসপোর্ট জালিয়াতির এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানিয়েছেন। 

দুবাই কনস্যুল জেনারেল আশফাক হোসাইন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

  • সর্বশেষ