শিরোনাম
◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৫ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ

এল আর বাদল: আগামীকাল নিউ ইয়র্কে ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সময়ে জাতীয় পতাকাবাহী এই সংস্থার কাছে ১০টি এয়ারবাস বিমান বিক্রির জন্য ফ্রান্সও জোর তৎপরতা চালাচ্ছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট) বোয়িংয়ের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। --- সূত্র, বি‌বি‌সি বাংলা

সরকারের একটি উচ্চপদস্থ সূত্র গতকাল এই বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিতেও আছে।

সূত্রটি জানায়, বিমানের চেয়ারম্যান রুমি আখতার হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করবেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে গতকাল বাংলাদেশে ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে ফ্রান্সের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ