শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৩:৩৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেলিটকের বিরুদ্ধে বেআইনিভাবে অর্থ কেটে নেয়ার অভিযোগ

মাজহার মিচেল: বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (৭ জুন) এ অভিযোগ তুলেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবা কেন্দ্রে গ্রাহকের কল রিসিভ এর আগেই অর্থ কেটে নিচ্ছে টেলিটক। টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার আতিকুর রহমান নামের এক টেলিটক গ্রাহক বুধবার দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সংগঠনটি প্রেস বিজ্ঞপ্তি দেয়।

এভাবে সার্ভিস চার্জ কাটা কমিশন আইন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর পরিপন্থী বলে সংগঠনটি জানিয়েছে।সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, আমাদের দাবি ছিল কল সেন্টারের কলের চার্জ শূন্য রাখা।

কিন্তু হয়েছে তার উল্টো, গ্রাহক ফোন করার পর ফোন রিসিভ করে সেবা দান করার সময় থেকে সার্ভিস চার্জ নেবার কথা থাকলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটকের কল সেন্টারে ফোন করার সাথে সাথে এমনকি রিসিভ করার পূর্বেই চার্জ কর্তন করা শুরু করে। উপরক্ত অভিযোগটি নিয়ে টেলিটক কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে সমাধান করতে অনুরোধ করি। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও বিষয়টি এখনো নিষ্পত্তি না হওয়া দুঃখজনক। 

সংগঠনটির তথ্য ও দপ্তর সম্পাদক শেখ ফরিদ জানান, মাত্র ৬০ লাখ গ্রাহককে সেবা দিতে পারছে না টেলিটক। বিটিআরসি যে কয়টি গণ শুনানি হয়েছে এমনকি সাম্প্রতিক সময়ে প্যাকেজ নিয়ে আলোচনা সভাতে ও টেলিটকের গ্রাহকদের অভিযোগ ছিল সবচাইতে বেশি। তারা এ বিষয়টির দ্রুত সমাধানের আহ্বান জানান। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএম/এসএইচবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়