শিরোনাম
◈ ঢাকার বাজারের দুধ ও দুগ্ধজাত পণ্যে বিপজ্জনক ভারী ধাতু, পনিরে সিসা নিরাপদ মাত্রার ৩৯ গুণ ◈ ইং‌লিশ লি‌গে এভারটনকে হারা‌লো আর্সেনাল  ◈ দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা ◈ সাত বছরে ব্যাটারিচালিত রিকশার ৪শ'র বেশি চালককে হত্যা ◈ আফগা‌নিস্তান‌কে এশিয়া কাপ ও বিশ্বকাপ বিজয়ী কর‌তে চান কোচ পাইবাস ◈ দারুণ উন্ন‌তি আফগানিস্তানের, ইংল্যান্ডকেও পেছনে ফেললো ◈ বিশ্ববাণিজ্যের কেন্দ্র হচ্ছে এশিয়া, সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ ◈ নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত ◈ গরিবের মাছ পাঙাশ-তেলাপিয়াও এখন নাগালের বাইরে ◈ ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে ঢাকা-কুমিল্লা নতুন রেলপথ

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৩:২১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধ্রুপদী গানের অ্যাপ আনল অ্যাপল

মাজহার মিচেল: সংগীতপ্রেমীদের আকৃষ্ট করতেই অ্যাপল স্ট্রিমিং অ্যাপ চালু করলো। ‘অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল’ নামের এ স্ট্রিমিং অ্যাপ দিয়ে দেশবিদেশের জনপ্রিয় সব ধ্রুপদী গান শুনতে পারবেন ব্যাবহারকারীরা। প্রযুক্তি নির্ভর গণমাধ্যম দ্য ভার্জ সাম্প্রতিক এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, চাইলে শুধু ধ্রুপদী সুর শোনারও সুযোগ মিলবে এ অ্যাপে। আইওএস ১৫.৪ থেকে পরবর্তী সংস্করণের আইফোনে অ্যাপটি ব্যবহার করা যাবে।

টেক ক্রান্চ নামের আরেক গণমাধ্যম জানায়, অ্যাপল সাবসক্রাইবারদের জন্য উন্মুক্ত থাকলেও এ অ্যাপটি বর্তমানে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, তাইওয়ান ও তুরস্কে দেখা যাবেনা।

অস্কার বিজয়ী রেডিওহেড গিটারিস্ট জনি গ্রিনউডের উদ্ধৃতি দিয়ে সংগীত বিষয়ক ম্যাগাজিন পিএ মিডিয়া বলেছে- নতুন এ অ্যাপটি সংগীত শিল্পীদের গানের স্বত্বাধিকার দিতে ‘স্বচ্ছতা’ আনতে সাহায্য করবে।

সংগীত বিষয়ক আরেক ম্যাগাজিন মিউজিক বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড তাদের ব্লগে জানায়, ধ্রুপদী গানের আলাদা অ্যাপ তৈরির জন্য দীর্ঘদিন ধরে কাজ করছিল অ্যাপল। এ জন্য ২০২১ সালে ধ্রুপদী গানের স্ট্রিমিং প্রতিষ্ঠান প্রাইমফোনিক কিনে নেয় প্রতিষ্ঠানটি। অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল অ্যাপটি মূলত প্রাইমফোনিকের কারিগরি ও তথ্যভান্ডার কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে।

অ্যাপলের তথ্যমতে, অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল অ্যাপটিতে ৫০ লাখের বেশি ধ্রুপদী গানের পাশাপাশি কয়েক হাজার গানের অ্যালবাম রয়েছে। গানের শিরোনাম বা অ্যালবামের পাশাপাশি সুরকারের নাম লিখেও নির্দিষ্ট গান খুঁজে পাওয়া যাবে অ্যাপটিতে। ফলে ব্যবহারকারীরা সহজে নিজেদের পছন্দের ক্ল্যাসিক্যাল গান শোনার সুযোগ পাবেন। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমএম/এমআই/এএ

  • সর্বশেষ