শিরোনাম
◈ বাংলাদেশকে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে সহায়তা করবে যুক্তরাজ্য ◈ ৩ কারণে কাটছে না গ্যাস সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতিও ◈ ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস ◈ ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, প্যারা পনিসহ আটক ২ ◈ প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল  নিষিদ্ধ, ই-রিকশা নিবন্ধনে আসছে নতুন বিধিমালা ◈ মানবাধিকার কমিশন বিল নিয়ে বিরোধীদের বয়কট: ‘রাবার স্ট্যাম্প’ কমিটির অভিযোগ ◈ ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট ◈ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি ‎ ◈ ভূমিধসে চীন–নেপাল সীমান্তে ফের নতুন হ্রদের সৃষ্টি, বিপর্যয়ের শঙ্কা ◈ সেপ্টেম্বরেই শুরু, ৬ মাসে মালয়েশিয়া যাবে ২ লাখ বাংলাদেশি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০১:৫৪ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে আইফোন-১৮ প্রো ম্যাক্সের দাম কত হবে? কোথায় ও কীভাবে কিস্তিতে মিলবে

এ-২০ প্রিমিয়াম চিপ, ৬.৯ ইঞ্চি এলটিপিও ওএলইডি ডিসপ্লে আর উন্নত ক্যামেরা সিস্টেম নিয়ে অ্যাপলের আগামী ফ্ল্যাগশিপ আইফোন-১৮ প্রো ম্যাক্স বাজারে আসতে যাচ্ছে। তবে ফোনটির সম্ভাব্য দাম যেহেতু লাখ টাকার ওপরে, তাই একবারে পুরো টাকা দিয়ে কেনা সবার জন্য সহজ নাও হতে পারে। 

এ কারণে অনেকেই কিস্তিতে ফোনটি কেনার উপায় খুঁজছেন, যাতে বাজেটের ওপর একসঙ্গে বড় চাপ না পড়ে।

তবে আইফোন-১৮ প্রো ম্যাক্স কিস্তিতে কিনতে চাইলে মূলত দুটি তথ্য আগে জেনে নেওয়া প্রয়োজন। এর সম্ভাব্য দাম কত পড়তে পারে এবং কোথায় কিস্তি সুবিধা পাওয়া যাবে।

আইফোন ১৮-প্রো ম্যাক্সের সম্ভাব্য দাম

বাজার সূত্রে জানা গেছে, প্রথম ১৫ দিন বাজারে মূলত ৫১২ জিবি ও ১ টেরাবাইট সংস্করণ পাওয়া যাবে। শুরুতে এই মডেলগুলোর দাম ২ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। ফোনটি বাজারে আসার প্রায় ৭ দিন পর যুক্ত হতে পারে ২৫৬ জিবি সংস্করণ। যার সম্ভাব্য দাম থাকবে ১ লাখ ৭০ হাজার থেকে ২ লাখ টাকার মধ্যে।

তবে মুক্তির প্রথম ১৫ দিনের মধ্যেই iphone 18 Pro Max Price কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তখন ৫১২ জিবি ও ১ টেরাবাইট সংস্করণের দাম কমে ১ লাখ ৭০ হাজার টাকা থেকে ১ লাখ ৮০হাজার টাকায় নামতে পারে এবং ২৫৬ জিবির দাম আরও কিছুটা কমতে পারে।

কোন ব্যাংকের কার্ডে কিস্তি সুবিধা পাওয়া যাবে

কিস্তিতে কিনতে চাইলে নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড প্রয়োজন হবে। ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডে শূন্য শতাংশ সুদে কিস্তি সুবিধা পাওয়া যায়।

কিস্তির মেয়াদের ক্ষেত্রে ৩ মাস থেকে শুরু করে ২৪ মাস পর্যন্ত সময় বেছে নেওয়ার সুযোগ রয়েছে। কম মেয়াদের কিস্তিতে প্রতি মাসে টাকার পরিমাণ বেশি পড়বে, আর বেশি মেয়াদের কিস্তিতে মাসিক টাকার পরিমাণ কম হবে। ক্রেডিট কার্ড না থাকলে কিস্তি সুবিধা পাওয়া যাবে না।

দাম অনুযায়ী মাসিক কিস্তি যেমন হতে পারে

৫১২ জিবি সংস্করণের দাম যদি ২ লাখ ৫০ হাজার টাকা হয়, সেক্ষেত্রে ১২ মাসের কিস্তিতে প্রতি মাসে প্রায় ২০ হাজার ৮৩৪ টাকা এবং ২৪ মাসের কিস্তিতে প্রতি মাসে প্রায় ১০ হাজার ৪১৮ টাকা পড়তে পারে।

অন্যদিকে, ২৫৬ জিবির দাম ১লাখ ৮০ হাজার টাকা হলে ১২ মাসের কিস্তিতে প্রতি মাসে ১৫ হাজার টাকা এবং ২৪ মাসের কিস্তিতে সাড়ে ৭হাজার টাকা পড়তে পারে। তবে এর সঙ্গে ব্যাংকের প্রক্রিয়াকরণ ফি যুক্ত হতে পারে, যা চূড়ান্ত হিসাবের সময় কিছুটা পরিবর্তন আনতে পারে।

কোথায় ও কীভাবে কিস্তিতে বুক করবেন

নিরাপদে কিস্তি সুবিধায় কিনতে অনুমোদিত বিক্রেতা বা যাচাইকৃত মার্কেটপ্লেস বেছে নেওয়া উচিত। বাংলাদেশে আইফোন-১৮ প্রো ম্যাক্স বাজারে আসার পরদিনই কিস্তি পদ্ধতিতে পাওয়া যাবে এবং কিস্তির মাধ্যমেও প্রি-অর্ডার দেয়া যাবে বলে জানিয়েছে প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান SMS Gadget ।

বুকিং দেওয়ার আগেই কাঙ্ক্ষিত ব্যাংকের ক্রেডিট কার্ড ও কিস্তির মেয়াদ নির্ধারণ করে রাখলে শেষ মুহূর্তের ঝামেলা এড়ানো সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ‍উৎস: ঢাকা পোষ্ট।

 

  • সর্বশেষ