শিরোনাম
◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৭ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় অ্যামাজনের সেই সাইনবোর্ডের আড়ালে যা দেখা গেলো (ভিডিও)

“অবশেষে বাংলাদেশে আসছে অ্যামাজন!”—রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি ভবনে বিশ্বের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানটির নামে সাইনবোর্ড দেখে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এমন উচ্ছ্বাস প্রকাশ করছেন। ভবনের ছবি ফেসবুকে শেয়ার করে অনেকেই বাংলাদেশে অ্যামাজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বলে দাবি করছেন।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এই তথ্যটি সঠিক নয়। সাইনবোর্ডটি অ্যামাজনের কোনো অফিশিয়াল অফিসের নয়, বরং এটি একটি স্থানীয় দোকানের চমক, যা অ্যামাজনের অনুকরণে তৈরি করা হয়েছে।

আসল ঘটনা কী?
অনুসন্ধানে জানা যায়, রাজধানীর উত্তরা সেক্টর ৫-এর রাস্তার পাশের যে ভবনটিতে ‘Amazon bd’ লেখা বিশাল সাইনবোর্ড দেখা যাচ্ছে, সেটি মূলত ‘৯৯ শপ’ নামের একটি দোকানের। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের ব্র্যান্ডিংয়ের আদলে এই সাইনবোর্ডটি তৈরি করা হয়েছে।

অ্যামাজনের আনুষ্ঠানিক অবস্থান
অ্যামাজন (Amazon) কর্তৃপক্ষ এখন পর্যন্ত বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করার কোনো ঘোষণা দেয়নি। বাংলাদেশে তাদের কোনো নিজস্ব অফিস, ওয়্যারহাউস বা ডেলিভারি ব্যবস্থাও নেই। অ্যামাজনের বাংলাদেশে আসা নিয়ে প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে, তবে এর কোনোটিই এখন পর্যন্ত সত্য হয়নি।

বর্তমানে, বাংলাদেশের গ্রাহকরা অ্যামাজনের আন্তর্জাতিক ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কিছু পণ্য অর্ডার করতে পারেন, তবে এর জন্য আন্তর্জাতিক শিপিং চার্জ এবং কাস্টমস শুল্ক পরিশোধ করতে হয়।

  • সর্বশেষ