শিরোনাম
◈ বিশ্বজুড়ে জ্বালানি সংকট, কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাকশিল্প : টাইম ◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৪, ১২:২১ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমাণু প্রযুক্তিতে শীর্ষ দেশগুলির মধ্যে ইরান

মেধাবী যুবকদের নিবেদিত এবং সার্বক্ষণিক প্রচেষ্টায় পরমাণু প্রযুক্তির শীর্ষস্থানীয় দেশগুলির একটি হয়ে উঠেছে ইরান৷

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান (এইওআই) মোহাম্মদ এসলামি একথা বলেছেন।

শনিবার শিরাজ ইউনিভার্সিটির ছাত্র ও অধ্যাপকদের সাথে এক বৈঠকে বক্তৃতায় এসলামি বলেন, ইরান পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তিতে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে।

ইরানের পারমাণবিক প্রধান জোর দিয়ে আরও বলেন, এখন আমরা নকশা ও নির্মাণ প্রক্রিয়ায় ব্যবহৃত কম্পিউটিং কোড এবং সফ্টওয়্যার পেতে সফল হয়েছি।এই কোডগুলি পারমাণবিক পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় বলে জানান তিনি।

 সূত্র: মেহর নিউজ

  • সর্বশেষ