শিরোনাম
◈ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ◈ সরকার কেন পাল্টালো অর্থবছরের সময়কাল, কি সুবিধা মিলবে? ◈ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী ◈ কোন-কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত ◈ ঘরে বসেই করুন ই-নামজারি, আবেদন পদ্ধতি ও খরচ জানুন ◈ আওয়ামী লীগ নেতাদের হাজতের ভিডিও ভাইরাল, ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি ◈ রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, মিয়ানমারকে সাফ জানাল বাংলাদেশ ◈ শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক ◈ পর্যায়ক্রমে সব মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৭:১৮ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন মাসে বাংলাদেশ থেকে প্রকাশিত প্রায় ৭২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

অনিক কর্মকার: [২] টিকটক সম্প্রতি চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৪) কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকের নতুন ডেটা পয়েন্ট ও চলতি ধারা বা ট্রেন্ডের তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে। সূত্র: প্রথম আলো

[৩] রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।

[৪] প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে বাংলাদেশ থেকে টিকটকে প্রকাশিত ৭১ লাখ ৭১ হাজার ৮৩২টি ভিডিও সরানো হয়েছে। 

[৫] প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম তিন মাসে বিশ্বজুড়ে টিকটক ১৬ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৩০৭টি ভিডিও সরিয়েছে, যা টিকটকে প্রকাশিত ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ। এর মধ্যে ১২ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৭৯৩টি ভিডিও স্বয়ংক্রিয় শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত ও অপসারণ করা হয়েছে। 

[৬] অন্যদিকে ৬০ লাখ ৪২ হাজার ২৮৭টি ভিডিও যাচাই-বাছাই করে আবার টিকটকে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া তরুণদের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করেছে টিকটক। ব্যবহারকারীর বয়স ১৩ বছরের কম সন্দেহ হওয়ায় বিশ্বজুড়ে ২ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৪১৪টি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে।

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়