শিরোনাম
◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ হাসিনার উদারপন্থী ভূমিকায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৪ মে, ২০২৩, ০৮:০০ রাত
আপডেট : ২৪ মে, ২০২৩, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পালালেন বর, ২০ কিলোমিটার ধাওয়া করে মণ্ডপে ফেরালেন কনে

শাহেদ চৌধুরী: ভারতের উত্তর প্রদেশের বরেলীর বারাদারি এলাকায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনাটি। ডিবিসি

জানা গেছে, ওই পাত্রের সঙ্গে কনের আড়াই বছরের প্রেমের সম্পর্ক। কিন্তু বিয়ে করতে রাজি নন। তাই বিয়ের দিন লুকিয়ে লুকিয়ে শহর ছাড়ছিলেন ওই প্রেমিক। কিন্তু ‘রেহাই’ মিললো না। 

কনে যখন বরকে ফোন দিলেন, তখন বর বলেছেন, তিনি বিয়ের অনুষ্ঠানের জন্য তার মাকে আনতে গেছেন। তবে বরের কথাটি কনের বিশ্বাস হয়নি। তিনি বরকে খুঁজতে থাকেন।

পরে বারেলি শহরের সীমানার বাইরের একটি পুলিশ স্টেশনের কাছে বাসের ভেতর বরকে খুঁজে পাওয়া যায়। দুই ঘণ্টা ধরে আলাপ-আলোচনার পর কনে, তার পরিবার এবং বরের পরিবার মিলে বরকে ভীমোরা মন্দিরে নিয়ে যায়। প্রথম আলো 

বরের পরিবার বিয়েতে সম্মতি জানায় এবং বারেলি শহরের বাইরের একটি মন্দিরে তাদের বিয়ে সম্পন্ন হয়। ওই অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, সাধারণ পোশাকে থাকা বর বিয়ের আনুষ্ঠানিকতাগুলো সারছেন আর পরিবারের সদস্যরা তা দেখছেন।

বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরও ওই নারীকে বিয়ে না করে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় অনেকে ওই বরের সমালোচনা করছেন। আবার বরকে বিয়ের আসরে ফিরিয়ে আনায় কনের সাহসিকতারও প্রশংসা করছেন তারা। সম্পাদনা: রাশিদ

এসএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়