শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে ◈ জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের ব্যস্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, কারা পাবেন আর কারা পাবেন না ◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ১২:৩২ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর বেতন জানতে মামলা করলেন স্ত্রী, অতঃপর...

ডেস্ক রিপোর্ট : বারবার চেষ্টা করেও স্বামীর বেতন জানতে পারেননি। এরপর স্ত্রী আয়কর বিভাগে খোঁজ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। তারপর ফাস্ট অ্যাপিলেট  অথরিটিতে (এফএএ) যোগাযোগ করেও তথ্য পাননি। অবশেষে স্বামীর বেতন জানতে তথ্য অধিকার (আরটিআই) আইনে মামলা করে বসেন তিনি। তার নাম সঞ্জু গুপ্তা। তিনি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বেরিলি জেলার বাসিন্দা। 

এই মামলা স্ত্রীর পক্ষেই গেছে। আয়কর বিভাগকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ওই নারীকে তার স্বামীর আয়ের যাবতীয় খুঁটিনাটি তথ্য দিতে নির্দেশ দিয়েছে তথ্য কমিশন সেন্ট্রাল ইনফরমেশন এজেন্সি (সিআইসি)।

স্বামী কত বেতন পান, অন্য কোনো উৎস থেকে তার আয় আছে কি না, তাকে কত কর দিতে হয়, এসব তথ্য স্ত্রীকে জানাতে হবে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, স্বামীর বেতন জানতে চেয়ে প্রথমে আরটিআইয়ের আওতায় আয়কর দফতরে আবেদন করেছিলেন স্ত্রী।

তবে আয়কর দফতর থেকে তাকে কোনো তথ্য দেওয়া হয়নি। তাকে বলা হয়, ‘অনুমতি ব্যতীত কোনো ব্যক্তির আয়ের বিবরণ অন্য কাউকে জানানো সঠিক বলে মনে করে না দফতর।

আয়কর দফতরে বিফল হওয়ার পর ফাস্ট অ্যাপিলেট অথরিটিতে (এফএএ) আবেদন করেন তিনি। কিন্তু সেখানেও নাকচ করে দেওয়া হয় তার আবেদন। পরপর দুই জায়গা থেকে প্রত্যাখ্যাত হলেও দমে যাননি তিনি। শেষ পর্যন্ত সিআইসিতে আবেদন জানান।

এ বিষয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের পুরনো কিছু রায় খতিয়ে দেখার পর অবশেষে সোমবার সঞ্জুর পক্ষে রায় দেয় সিআইসি।

সঞ্জু গুপ্তার স্বামী কেন তাকে বেতনের পরিমাণ জানাতে চাননি, তা অবশ্য এখনও পরিষ্কার নয়। তবে, বিবাহবিচ্ছেদের পর স্বামীর সম্পত্তির ভাগ চাইতে পারেন স্ত্রী। এজন্য স্বামীর কাছ থেকে তিনি খোরপোষও দাবি করতে পারেন। তাই সেসব ক্ষেত্রে স্বামীর আয় জানা দরকার তার।

সূত্র : এনডিটিভি

  • সর্বশেষ