শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আমেরিকার যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন ‘নাটক’ ছাড়া কিছু নয়: ইরানি কমান্ডার

আন্তর্জা‌তিক ডেস্ক : পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সাথে উত্তেজনার মধ্যে গত কয়েক সপ্তাহে পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েনকে 'নাটকীয় প্রদর্শন' বলে উড়িয়ে দিয়েছেন এক ইরানি সামরিক কমান্ডার। তিনি জানিয়েছেন, ইসলামি বিপ্লবের নেতা এই ধরনের বাড়াবাড়ি পূর্ণ কৌশলের জোরালো জবাব দিয়েছেন।

খাতামুল আম্বিয়া ঘাঁটির কেন্দ্রীয় সদর দপ্তরের উপ-পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি আজ (রোববার) বলেছেন, "আমাদের জাতি খুব ভালো করেই জানে যে, বর্তমানে পারস্য উপসাগর ও ওমান সাগরে মোতায়েন করা জাহাজ ও অন্যান্য অস্ত্রশস্ত্র বছরের পর বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এবং এখন এটি শুধু প্রচারণামূলক পর্যায়ে এসেছে। --- পার্সটু‌ডে

advertisement

আসাদি বলেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি ইতোমধ্যে এর যথাযথ জবাব দিয়েছেন। তিনি যুক্তি দিয়েছেন, বিমানবাহী রণতরী বিপজ্জনক হলেও, তার চেয়েও বিপজ্জনক হলো সেই অস্ত্র যা তাকে সাগরের তলদেশে পাঠাতে পারে।

ব্রিগেডিয়ার জেনারেল আসাদি গত ৪৭ বছরে ইসলামী প্রজাতন্ত্রের শত্রুদের ব্যর্থতার কথা স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজরা শেষ পর্যন্ত পশ্চিম এশিয়ায় ‘ক্যান্সারের টিউমারের মতো’ বিলীন হয়ে যাবে। তিনি ইরানি সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করে জোর দিয়ে বলেন, তারা প্রতিরক্ষার জন্য প্রস্তুত এবং অতীতের চেয়ে আরও দৃঢ় ও শক্তিশালীভাবে কাজ করবে।

advertisement

ব্রিগেডিয়ার জেনারেল আসাদি বলেন, শত্রুর কোনো ভুল গণনা ও বোকামির জবাবে সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া আগের চেয়ে আরও বিধ্বংসী হবে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে সমালোচনা করে আরও উত্তেজনা এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, যদি হামলা চালানো হয় তবে ইরান জাতিসংঘ সনদের অধীনে আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করবে।

advertisement

১৯ ফেব্রুয়ারির একটি আনুষ্ঠানিক চিঠিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি জেমস কারিউকিকে উদ্দেশ্য করে আমির সাঈদ ইরাভানি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার ও স্পষ্টভাবে শক্তি প্রয়োগের হুমকির কথা উল্লেখ করেন, যার মধ্যে দিয়েগো গার্সিয়া ও অন্যান্য আঞ্চলিক ঘাঁটি থেকে সম্ভাব্য সামরিক অভিযানের কথাও বলা হয়েছে।

ইরানি এই রাষ্ট্রদূত দাবি করেন যে, এই ধরনের বিবৃতি জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২(৪) লঙ্ঘন এবং ইতিমধ্যেই অস্থিতিশীল একটি অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করে।

  • সর্বশেষ