শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১০ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ ‌খেল‌তে না পারার হতাশা নি‌য়ে পড়ে থাকলে জীবন চলবে না: মোহাম্মদ আশরাফুল

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা ইস্যুতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এ টুর্নামেন্টে সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যাওয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

বিশেষ করে ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা যেনো এই হতাশা ভুলতেই পারছেন না। তবে তাদের দলে নন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। ---- ডেই‌লি ক্রিকেট

বিশ্বকাপ না খেলার বিষয়টি নিয়ে পড়ে থাকতে চান না জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। যেটা চলে গিয়েছে সেই দিকে না তাকিয়ে তার চেয়ে ভবিষ্যতের দিকে নজর দিচ্ছেন আশরাফুল।

রোববার গণমাধ্যমকে তিনি বলেন, ‘চার বার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। দুইবার অধিনায়ক ছিলাম। এবার প্রথমবার কোচ হিসেবে যেতাম। হয়নি। এটা নিয়ে আসলে...যেটা চলে গিয়েছে, ওটা নিয়ে চিন্তা করেতো লাভ নাই। ওটা নিয়ে পড়ে থাকলেতো আর জীবন চলবে না।

এদিকে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিষয়টি বাংলাদেশ ক্রিকেটে এখন হট টপিক। জাতীয় দলের সাবেক এ অধিনায়ককে লাল-সবুজের জার্সিতে খেলানোর বিষয়ে ইতিবাচক বিসিবি কর্তারা। নিয়ম করে সাকিব ইস্যুতে আপডেট দিচ্ছেন তারা। এবার সাকিবকে নিয়ে ইতিবাচক মন্তব্য করলেন আশরাফুলও।

জাতীয় দলের সহকারী এ কোচ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, আগেও বলেছি, সাকিবের যে বয়স, ৩৭ বা ৩৮, যদি একটা ফরম্যাট চিন্তা করে আরামসে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়