শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

স্পোর্টস ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে অস্ট্রেলিয়ার অভাবনীয় বিদায় মেনে নিতে পারছেন না দেশটির ক্রিকেট গ্রেটরা। চিরচেনা সেই দাপট হারানো অস্ট্রেলীয় দলের কঙ্কালসার চেহারা দেখে নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন সাবেক পেস কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা এবং সাবেক নির্বাচক ও ব্যাটার মার্ক ওয়াহ।

টুর্নামেন্ট শুরুর আগেই অস্ট্রেলিয়ার প্রস্তুতিমূলক সিরিজে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারকে বিপদের সংকেত হিসেবে দেখেছিলেন অনেকে। 

বিশেষ করে ২২, ৯০ ও ১১১ রানের সেই হারগুলো ছিল অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়। অথচ তখন অধিনায়ক মিচেল মার্শ বলেছিলেন, ‘কোনো চাপ নেই’। সেই আত্মবিশ্বাস শেষ পর্যন্ত জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হারের পর ‘বিধ্বস্ত এক দলে’ রূপ নিয়েছে। কারণ গ্রুপ পরব থেকেই বিদায় নিতে হয়েছে অজিদের। --- ডেই‌লি স্টার

ম্যাকগ্রার চোখে ‘গৌরব’ হারানো অস্ট্রেলিয়ার পেস বোলিং বিভাগ প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ বোলারদের অনুপস্থিতি প্রবলভাবে টের পেয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা এই বিশ্বকাপের শুরুতেই বলেছিলাম যে, অস্ট্রেলিয়াকে নিয়ে আমরা চিন্তিত। 

Advertisement

হঠাত করেই দেখা যাচ্ছে, অন্য দলগুলো যখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে নামে, তখন সেই পুরনো দাপট আর অবশিষ্ট নেই। দুর্ভাগ্যবশত, এই ফল আমার কাছে মোটেও আশ্চর্যজনক নয়।

দলের পারফরম্যান্সের চেয়েও নির্বাচকদের অদূরদর্শিতা নিয়ে বেশি ক্ষুব্ধ মার্ক ওয়াহ। বিশেষ করে স্টিভ স্মিথকে বসিয়ে রাখা এবং ম্যাট রেনশর মতো ফর্মে থাকা খেলোয়াড়কে গুরুত্বপূর্ণ ম্যাচে ড্রপ করা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও কুপার কনোলিদের টানা অফ-ফর্মের পরও খেলানোকে বড় ভুল হিসেবে দেখছেন তিনি, ‘নির্বাচনগুলোর দিকে তাকিয়ে দেখুন—ম্যাক্সওয়েল, কনোলি, গ্রিন কিংবা ইংলিস, এরা সবাই ফর্মের বাইরে। 

নির্বাচকদের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে, কিন্তু কোন খেলোয়াড় ফর্মে আছে আর কে নেই, সেটা বোঝার মতো যথেষ্ট স্মার্ট হতে হবে। নির্বাচকরা যেভাবে দল সাজিয়েছেন, তার চেয়ে গাণিতিক সম্ভাবনাগুলো আরও ভালোভাবে বিচার করা উচিত ছিল।

২০২৮ সালে নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের আগে অস্ট্রেলিয়ার সাবেকরা এখন দল পুনর্গঠনের জোরালো দাবি তুলছেন। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড দলের পক্ষে সাফাই গাইলেও গ্রেটদের তোপের মুখে তা ধোপে টিকছে না।

  • সর্বশেষ