শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ মার্চ দোহায় বসছে আইসিসির বোর্ড সভা

স্পোর্টস ডেস্ক : আগামী ২৫ থেকে ২৭ মার্চ কাতারের রাজধানী দোহায় আইসিসির পরবর্তী বোর্ড এবং কমিটি সভা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছন।

এতে বলা হয়েছে, সভায় আইসিসির বোর্ড ডিরেক্টর, প্রধান নির্বাহী কর্মকর্তা, কমিটি সদস্য এবং জ্যেষ্ঠ নেতৃত্ব একত্রিত হবেন। সংস্থার চলমান গভর্ন্যান্স ক্যালেন্ডারের অংশ হিসেবে আয়োজিত সভাগুলোতে বৈশ্বিক ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার একটি তাৎপর্যপূর্ণ সুযোগ করে দিবে।

কাতারের দোহায় বোর্ড সভা প্রসঙ্গে আইসিসি জানায়, দোহায় সভা আয়োজনের সিদ্ধান্তটি কাতারে ক্রিকেটের সঙ্গে আইসিসির ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং দেশের বিস্তৃত ক্রীড়া পরিবেশকে প্রতিফলিত করে। কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কাতার অলিম্পিক কমিটির সঙ্গে আইসিসির সহযোগিতা ও সমর্থনের ফলে কাতারে ক্রিকেট সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২০ সাল থেকে কাতারে ক্রিকেটে মোট অংশগ্রহণ ৪৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মূলত নতুন ও তরুণ প্রজন্মের কাছে খেলাটি পরিচিত করার বিভিন্ন উদ্যোগের ফল। এই প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে ছিল কাতার অলিম্পিক কমিটির স্কুল অলিম্পিক প্রোগ্রামে ক্রিকেট অন্তর্ভুক্তি, যা দেশজুড়ে স্কুল পর্যায়ে খেলাটিকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে।

Advertisement

সাম্প্রতিক সময়ে আইসিসির ক্রিও ক্রিকেট ফেস্টিভ্যাল চালুর মাধ্যমে ক্রিকেটের পরিসর আরও বিস্তৃত হয়েছে। সর্বশেষ আসরে ২৮৭টি স্কুল দল অংশ নেয় এবং প্রায় ৯০ শতাংশ অংশগ্রহণকারী প্রথমবারের মতো ক্রিকেটের অভিজ্ঞতা লাভ করে। ’

আইসিসি জানায়, ‘আইসিসি এই ধারাবাহিক অগ্রগতিকে উদীয়মান বাজারে কৌশলগত অংশীদারিত্ব ও তৃণমূল পর্যায়ে বিনিয়োগের মাধ্যমে খেলাটির বিকাশ ত্বরান্বিত করার একটি শক্তিশালী উদাহরণ হিসেবে দেখছে, যা ক্রিকেটের ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্বের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। 

দোহায় আইসিসির বোর্ড ও কমিটি সভা আয়োজন কাতারের আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ক্রমবর্ধমান ভূমিকার ইঙ্গিত দেয় এবং আইসিসি কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন ও দেশের প্রধান ক্রীড়া অংশীজনদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার একটি মূল্যবান সুযোগ সৃষ্টি করে।

  • সর্বশেষ