শিরোনাম
◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার ◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৪, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী সাফ ফুটবলে সোমবার বাংলাদেশ-ভারত মুখোমুখি 

নিজস্ব প্রতিবেদক: [২] নেপালে চলমান অনূর্ধ্ব-১৬ নারী সাফ ফুটবল টুর্নামেন্টে শনিবার দুর্দান্ত পারফরম করে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা ভারতের বিরুদ্ধেও বজায় রাখতে চায় কোচ সাইফুল বারীর শিষ্যরা। 

[৩] সাফ ফুটবলে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বাংলাদেশ। বিকাল ৩টায় আনফা কমপ্লেক্স স্টেডিয়ামে খেলা শুরু হবে। ভারতীয় নারী দল তাদের প্রথম ম্যাচে ৭-০ গোলে ভুটানকে হারিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করে। সোমবার যে দল জয় পবে তারাই চলে যাবে টুর্নামেন্টের ফাইনালে।   

[৪] সমুদ্রপৃষ্ঠ থেকে মাঠ উঁচু হওয়ায় উচ্চতা আর দমের বিষয়টা একটা পার্থক্য গড়ে দেয়। বেশি উচ্চতায় অক্সিজেনের মাত্রাটা কমে যায়। কোচ বলেন, বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে খেলার সময় প্রথম ১৫-২০ মিনিট পর দম হারিয়ে ফেলে। নেপাল ভালো খেলেছে। তবে জয়টা আমাদের খুবই দরকার ছিল, আমরা ফাইনালের পথে অনেকটা এগিয়ে গিয়েছি। সব কৃতিত্ব মেয়েদের। সম্পাদনা: সমর চক্রবর্তী 

এলআরবি/এসসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়