শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার দেওয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করছে বরিশাল

স্পোর্টস ডেস্ক: বিপিএলের চলতি আসরে ঢাকা পর্বে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নির্ধারিত ২০ ওভার খেলায় ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে লিটন দাসের দল।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্লে-অফের খেলা নিশ্চিত করতে ১৪১ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করছে ফরচুন বরিশাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ৫.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান।

এর আগে, ব্যাট করতে নেমে ধীর গতিতে শুরু করে কুমিল্লার দুই ওপেনার। সুনিল নারাইন ১৮ বলে ১৬ ও অধিনায়ক লিটন কুমার দাস করেন ১২রান। এরপর ব্যাটে এসে রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়। তবে মাহিদুল ইসলাম অঙ্কন তাওহীদ হৃদয়কে সঙ্গ দিতে না পারলেও মঈন আলী এসে যোগ্য সঙ্গ দেন হৃদয়কে।

হৃদয় ২৬ বলে ২৫ রানে আউট হলে মঈন আলীও বেশি দূর এগিয়ে নিতে পারেননি দলকে। তিনি ২২ বলে ২৩ রান করে সৌম্য সরকারের বলে আউট হন। এদিন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলও ব্যাটে আলো ছড়াতে পারেনি। ১১ বলে ১৪ রানে ফেরেন তিনি। বাকিরা আসা-যাওয়ার মধ্য দিয়ে উইকেট হারায়।

সর্বেশেষ জাকির আলীর ঝড়ো ব্যাটিং শুরু করেন। জাকিরের ১৬ বলে ৪ ছক্কা ও দুই চারে অপরাজিত ৩৮ রানে ভর করে ১৪০ রানের লড়াকু পুঁজি পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বরিশালের হয়ে তাইজুল ইসলাম শিকার করেন ৩ উইকেট। মোহাম্মদ সাইফুদ্দিন ও ওবেদ ম্যাকয় শিকার করেন দুটি করে উইকেট। এছাড়া এক উইকেট নেন আকিভ জাভেদ।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়