শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩১ বিকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌতম গম্ভীরের প্রিয় ফুটবলার মার্কাস রাশফোর্ড 

গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর কেউই প্রিয় খেলোয়াড় নয় ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের।

ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি আগে থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে পছন্দ করেন, তেমনি মেসিকেও অনেকে প্রথম পছন্দে রাখেন। ব্যতিক্রম গৌতম গম্ভীর। তার প্রথম পছন্দ ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, গম্ভীরকে মেসি ও রোনালদোর মধ্যে যেকোন একজনকে বেছে নিতে বলা হয়। কিন্তু উত্তরে গম্ভীর বলেছেন  কেউ না।

কারণ আমি মার্কাস রাশফোর্ডের নাম বলতে চাই। গম্ভীরের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ হাস্যরস হচ্ছে। ভাইরাল হয়েছে এই ভিডিও ক্লিপ।

সম্প্রতি বেশ আলোচনায় গৌতম গম্ভীর। লেজেন্ডস ক্রিকেট লিগে একসময়ের সতীর্থ শ্রীশান্তের সঙ্গে জড়ান দ্বন্দ্বে। এরপর গম্ভীরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করেন শ্রীশান্ত। এই ঘটনায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছে লেজেন্ডস লিগ কমিটি। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়