শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও) ◈ ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস ফের চালু ◈ গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা: তিন কর্মকর্তা শোকজ, পরদিনই বিভাগীয় অফিসে বদলি ◈ দুই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, শেরপুরে গণভোট হবে না: ইসি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিকের অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট নিয়ে যা বললেন মিরাজ

সাঈদুর রহমান: ঢাকা টেস্টের প্রথম দিনে যখন স্পিন ঘূর্ণিতে দুই দলই উইকেট বিলিয়েছে। তখন সব কিছু ফেলে আলোচনার কেন্দ্র বিন্দুতে মুশফিকুর রহিমের বিরল আউট অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। এ নিয়ে দিন শেষে কথা বলেছেন আরেক টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। 

মিরাজ বলেন, দেখেন এরকম তো ইচ্ছেকৃতভাবে হয় না। এটা খেলার ফ্লোতে হয়ে গেছে। জেনেশুনে কেউ কখনো আউট হতে চায় না। 

বিশ্বকাপে চলাকালীন অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিষয়ও টেনে আনেন মিরাজ, আপনি দেখেন, খেলার পরিস্থিতিতে অনেক সময় ব্যাক অব দ্য মাইন্ডে অনেক কিছু চলতে থাকে। এটাও তেমনই ফ্লোতে চলে গেছে আমার কাছে মনে হয় মুশফিক ভাই যেভাবে আউট হয়েছে। আরেকটা জিনিস দেখেন, আমরা বিশ্বকাপে একটা টাইমড আউট পেয়েছি। ওখানে কিন্তু টাইমড আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটার। আজকে মুশফিক ভাই যে আউটটা হলো, সেটাও এভাবেই হয়ে গেছে।

তিনি আরো বলেন, আমি যখন ব্যাটিং করি, তখন একটা শট খেলার পর উইকেটে যখন বলটা আসবে, তখন কিন্তু অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় কী করতে হবে না করতে হবে। মুশফিক ভাই যেটা করেছে, এটা ফ্লোতে হয়ে গেছে। ইনটেনশনালি করা হয়নি। সেটা করা তো ব্যাটারের জন্যই ক্ষতির, আউট হয়ে যাবে। সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়