শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০২:২৯ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন তামিম ইকবাল

সাঈদুর রহমান: নানা নাটকীয়তায় বেশ কিছু দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন টাইগার ওপেনার তামিম ইকবাল খান। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজেও দলের বাইরে রয়েছেন তিনি। তবে ঢাকা টেস্টে একাদশে না থেকে মিরপুর কাঁপাচ্ছেন তামিম।

আগেই জানা গিয়েছিলো ঢাকা টেস্টে দেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতার আলী খানের সঙ্গে ধারাভাষ্য দিবেন তামিম ইকবাল। এর আগে তিনি নিজেই জানিয়েছিলেন ক্রিকেট থেকে বিদায় নিয়ে ধারাভাষ্যকার হতে চান। আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধারাভাষ্য দিতে দেখা যেতে পারে বলে জানান তামিম।

ঢাকা টেস্টের প্রথম দিনের শুরুতে মিরপুরের প্রেস বক্স যখন থমথমে, তখন সেখানে প্রবেশ করেন তামিম ইকবাল। এরপর কিছুক্ষণ সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে যান কমেন্ট্রি বক্সে।

এসময় তাকে আতার আলী খানের সঙ্গে ধারাভাষ্য দিতে দেখা যায় এই বাম হাতি ব্যাটারকে।

সিলেট টেস্ট শুরুর আগের দিন প্রেস কনফারেন্স করে কবে ক্রিকেটে ফিরবেন তা জানিয়েছিলেন তামিম। আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবে তিনি। আর বিপিএল দিয়েই ২২ গজে ফিরবেন এই বাম হাতি ওপেনার।

এসআর/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়