শিরোনাম
◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৩, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে হারালো বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক: [২] দুর্দান্ত ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল উপহার দিয়ে দেশকে জিতিয়ে নিয়েছে তারা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুক্রবার সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। 

[৩] কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এ ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত দাপট দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর তৃতীয় গোল আদায় করে নেয় তারা। স্বস্তির তিন গোল আদায় করে ছাড়েন সাবিনা খাতুনরা।

[৪] এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথম এবং সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ গোলে বাংলাদেশকে হারিয়েছিল সিঙ্গাপুর। এত বছর পর একই ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো বাংলাদেশ নারী দল।

[৫] খেলার তৃতীয় মিনিটে কর্নার থেকে অধিনায়ক সাবিনার শটে মাথা ছোঁয়ান আফিদা খন্দকার। তার হেডে এগিয়ে যায় বাংলাদেশ।

[৬] এই গোলের পর খেলায় গতি বাড়ে বাংলার মেয়েদের। প্রথম ২০ মিনিটে একদমই সুযোগ পায়নি সিঙ্গাপুর। ম্যাচের ১৬তম মিনিটে আর ভুল করেনি বাংলাদেশ। তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর ঢুকে যান মারিয়া মান্দা। আলতো করে বাড়িয়ে দেন তহুরা খাতুনের দিকে। সহজ শটে পরাস্ত করে সিঙ্গাপুর গোলরক্ষককে। দুই গোলে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।

[৭] খেলার প্রধমার্ধে খুঁজে পাওয়া যায়নি সিঙ্গাপুরকে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। বিরতির পর বেশিক্ষণ সময় নেয়নি এগিয়ে যেতে। ম্যাচের ৬০তম মিনিটে ব্যবধানও বাড়িয়ে নেয় বাংলাদেশ। মাসুরা পারভীনের লং ক্রসের পেছনে ছুটছিলেন তহুরা, সিঙ্গাপুর গোলরক্ষকও বেরিয়ে আসেন পোস্ট ছেড়ে, বুদ্ধিদ্বীপ্ত চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তহুরা। তাতে ৩-০ গোলের জয়ের উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে পাঁচ বছর আগে হারের প্রতিশোধ নিয়ে বাংলাদেশের নারীরা। সম্পাদনা: তারিক আল বান্না

এলআরবি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ