শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৮:৩৬ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তকে অধিনায়ক করে নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করলো বিসিবি

সাঈদুর রহমান: নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শান্ত-মিরাজরা। এই সফরে দুই ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

ওয়ানডে দলে নতুন মুখ রাকিবুল হাসান। এছাড়া দলের ফিরেছেন সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও আফিফ হোসেন ধ্রুব। সৌম্য ও আফিফকে দুই ফরম্যাটেই রাখা হয়েছে।

অন্যদিকে সাকিবের অনুপস্থিতিতে ওয়ানডে ও টেস্ট অধিনায়কত্ব করছেন শান্ত। এবার টি-টোয়েন্টি দলেও দায়িত্ব উঠেছে তার কাঁধেই। নির্বাচনী ব্যস্ততার কারণে এই সিরিজ খেলতে পারবেন না সাকিব। তাই শান্তকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মিরাজ। তবে এই সফরে দলে জায়গা পাননি নাসুম আহমেদ।

ওয়ানডে দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসাইন, রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসাইন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব। সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়