শিরোনাম
◈ প্রেমের সম্পর্ক থেকে মানবপাচার, উদ্বেগ বাড়াচ্ছে নতুন কৌশল ◈ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন, ফিরছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ◈ মস্কোকে 'বাঁচাতে' ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে, বেতন দেড় লাখ রুবল ◈ বাউফলে হস্তান্তরের আগেই একাধিক প্রকল্পে ফাটল, কাজের মান নিয়ে প্রশ্ন; নেপথ্যে কমিশন বাণিজ্য! ◈ মজুত বাড়াতে ৭৬৭২ কোটি টাকার ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার ◈ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ◈ ঢাকাকে আধুনিক নগরীতে রূপ দিতে সাংহাই মডেলে এগোচ্ছে সরকার ◈ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল, তবে চাই সংস্কার: মার্কিন রাষ্ট্রদূত ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে জিম্বাবু‌য়ের ওয়ানডে দল ঘোষণা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:০১ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়ছেন জয়

সাঈদুর রহমান: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার মাঠে নেমেছিলো বাংলাদেশ। প্রথম দিন শেষে অবশ্য ভালো অবস্থানেই রয়েছে টাইগাররা। ৯ উইকেটে ৩১০ রানে প্রথম দিন শেষ করেছে। যেখানে মূল অবদান রয়েছে তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়ের। ২৩ বছর বয়সী এই টাইগার ওপেনার এদিন ব্যক্তিগত সর্বোচ্চ ৮৬ রান করেছেন।

কিউইদের বিপক্ষে এদিন শুরু থেকেই ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিচ্ছিলেন জয়। টেস্ট মেজাজে তিনি কিউই বোলারদের পরীক্ষা নিয়েছেন। তবে সেট ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও সেঞ্চুরি করতে না পারার আক্ষেপে পুড়ছেন জয়। দিন শেষে সংবাদ সম্মেলনে সেই আক্ষেপের কথাও স্বীকার করেছেন তিনি।

জয় বলেন, আমারও বড় ইনিংসের সুযোগ ছিল, মিস করে ফেলেছি। সবসময় এরকম সুযোগ আসে না। সবাই ভালো শুরু পেয়েছিল, কিন্তু শেষটা ভালো করতে পারেনি। এটাই আমাদের আক্ষেপ।

তিনি বলেন, স্কোর বোর্ডে ৩০০ রান আছে। আমরা ভালো পজিশনে আছি। ওপেনার হিসেবে প্রতিদিন তো আর সেট হওয়ার সুযোগ আসে না। দুইটা সুযোগই হাতছাড়া করেছি। ইনশাআল্লাহ সামনে আরও ভালো করার চেষ্টা করবো।

বাংলাদেশের দলীয় লক্ষ্য কেমন ছিল এমন প্রশ্নে এই টাইগার ওপেনার বলেন, আমাদের লক্ষ্য ছিল ৩৫০ বা ৩৮০ রান। হয়নি, চেষ্টা করব যে রান আছে এই রানের মধ্যে কোয়ালিটি স্পিনার দিয়ে ওদের আটকে রাখার।স্পিনাররা যদি ভালো জায়গায় বল করতে পারে, ইনশাআল্লাহ কম রানে অলআউট করা সম্ভব। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়