শিরোনাম
◈ ইউরোপের অস্থিরতায় নতুন সংকটের মুখে বাংলাদেশের পোশাকশিল্প, রফতানি কমেছে ১১.৬৭ শতাংশ ◈ তিন দিন বন্ধ থাকবে থাইল্যান্ডের ই-ভিসা আবেদন, জানাল দূতাবাস ◈ স্থানীয় নির্বাচনে জয় পেতে মরিয়া বিএনপি ◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয় 

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:২৮ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের দল ঘোষণার আগেই দায়িত্ব ছেড়েছেন হাফিজ  

মোহাম্মদ হাফিজ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে এতদিন দায়িত্বে ছিলেন মোহাম্মদ হাফিজ। তবে বিশ্বকাপ দল ঘোষণার ঠিক একদিন আগে পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে পিসিবি থেকে অব্যাহতির কথা জানান হাফিজ। তিনি লিখেছেন, পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি একজন সম্মানিত সদস্য হিসেবে কাজ করেছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য জাকা আশরাফকে ধন্যবাদ দিতে চাই। জাকা আশরাফ যদি পাকিস্তান ক্রিকেটের প্রয়োজনে আমার কোনো পরামর্শ চায়, তা হলে সাহায্য করার জন্য সবসময় আমি প্রস্তুত আছি। পাকিস্তান ক্রিকেটের জন্য শুভকামনা। পাকিস্তান জিন্দাবাদ। সূত্র: ফেসবুক

এদিকে বেশ কয়েকজন ক্রিকেটারের ইনজুরি এবং সর্বশেষ এশিয়া কাপে আশানুরূপ সাফল্য না পাওয়ায় বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণায় দেরির কথা আগেই জানা গেছে। এ নিয়ে গতকাল জরুরি বৈঠকে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এরপর শুক্রবার বাবর আজম অধিনায়ক এবং শাদাব খানকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপ দল ঘোষণার করেছে পিসিবি। সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এইচএ

  • সর্বশেষ