শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০১ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে খুলনার হয়ে খেলবেন শ্রীলঙ্কার  ধনঞ্জয়া ও পাকিস্তানের ফাহিম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রায় সবকটি ফ্র্যাঞ্চাইজিই নিজেদের গুছিয়ে নিচ্ছে ড্রাফটের আগে। সেই তুলনায় কিছুটা নিষ্প্রভ ছিল খুলনা টাইগার্স। যদিও তারা লঙ্কান অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা ও পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে দলে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের ফেসবুক পেজে পৃথক পৃথক পোস্টের মাধ্যমে এই দুই ক্রিকেটারকে দলে ভেড়ানোর খবরটি নিশ্চিত করেছে তারা। -ক্রিকফ্রেঞ্জি

দেশি ক্রিকেটার হিসেবে ব্যাটার মাহমুদুল হাসান জয়, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং ডানহাতি অফ স্পিনার নাহিদুল ইসলামকে রিটেইন করেছে খুলনা। এদিকে বিপিএলের আগামী আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন লিটন দাস। বাংলাদেশ জাতীয় দলের সহ-অধিনায়ককে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দলটি রিটেইন করেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী, দুই ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে। এবার তারা সিলেট সিক্সার্স থেকে দলে ভিড়িয়েছে জাতীয় দলের ইনফর্ম ব্যাটার তাওহীদ হৃদয়কে। তারা নিজেদের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিপিএলের আগামী আসরকে সামনে রেখে তোড়জোড় শুরু হয়ে গেছে এখন থেকেই।

বেশ কিছুদিন আগে রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দেয়। তামিম ইকবাল নাম লেখান ফরচুন বরিশালে। বিপিএলের এবারের মৌসুমের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকেও রিটেইন করেছে বরিশাল। রিয়াদের সঙ্গে দলটিতে দেশি ক্রিকেটার হিসেবে রিটেইন করা হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং ওপেনার এনামুল হক বিজয়কে।

পিছিয়ে নেই সিলেট স্ট্রাইকার্সও। তারা বিপিএলের আগামী আসরের জন্য চার ক্রিকেটারকে রিটেইন করেছে। অধিনায়ক মাশরাফির সঙ্গে এবারও সিলেটের জার্সি গায়ে খেলবেন নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব ও জাকির হাসান। এর বাইরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আগামী আসরকে সামনে রেখে শুভাগত হোম, জিয়া উর রহমান ও নিহাদুজ্জামানকে রিটেইন করেছে।

দলটি এখনও আইকন ক্রিকেটারের নাম ঘোষণা করেনি। এদিকে বিপিএলের নিয়ম অনুযায়ী ড্রাফটের আগে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করার সুযোগ থাকছে দলগুলোর। এই সুযোগে বিশ্বের বড় বড় তারকাদের দলে ভেড়াতে শুরু করেছে রংপুর রাইডার্স।

ইতোমধ্যে পাকিস্তানের বাবর আজম, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরানকে দলে টেনেছে রংপুর। রংপুরের মতো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও নিজেদের দল গোছাতে শুরু করেছে। যেখানে বিদেশি হিসেবে পাকিস্তানের মোহাম্মদ হারিসের সঙ্গে তারা দলে নিয়েছে নাজিবউল্লাহ জাদরান। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়