শিরোনাম
◈ বিশ্ববাজারে প্রবৃদ্ধি, কিন্তু বাংলাদেশের রফতানি বাড়ল মাত্র ০.৮৯ শতাংশ ◈ মৃত্যুদণ্ডের বিধানেও কমছে না ‘পাগল করা’ মাদকের বিস্তার ◈ সিটি করপোরেশনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার ◈ ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রশংসা, ওয়াশিংটনে বিক্ষোভের মুখে নেতানিয়াহু ◈ দেশের ২১ বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বে নতুন মুখ ◈ সিলেটে সমাবেশ ঘিরে উত্তাপ: আলেম অবমাননার অভিযোগে প্রতিবাদ, লেবার পার্টির বিরুদ্ধে ব্যবস্থা দাবি ◈ পার‌লেন না রা‌কিব, কমনওয়েলথ গেমসে শেষ আটেই বিদায় নি‌লেন ◈ বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ◈ টুথপেস্টের পর এবার দেশের সয়াবিন তেলে ভয়াবহ মাইক্রোপ্লাস্টিক দূষণ, খোলা তেলে ঝুঁকি সবচেয়ে বেশি ◈ সুপারশপে আগুনে দক্ষিণ আফ্রিকায় নিহত ৬ বাংলাদেশি, জানা গেল পরিচয়

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৩, ০৯:৩১ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে সাকিব ও লিটন দাসের ম্যাচ পাওয়া নিয়ে সন্দেহ বিসিবি সভাপতির  

নাজমুল হাসান পাপন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যাবধানে জিতেছে। এই সিরিজ জুড়েই আলোচনা ছিল সাকিব আল হাসান-লিটন দাসদের আইপিএলে খেলার অনুমতি দেয়া হবে কিনা। সিরিজ চলাকালীন বেশ কয়েকবার এনিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। - ক্রিকফ্রেঞ্জি

তৃতীয় টি-টোয়েন্টি শেষেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। এখানেও উঠে এসেছে সাকিব-লিটনদের আইপিএলের অনাপত্তি পত্রের প্রসঙ্গ। এদিন কিছুটা বিরক্তি প্রকাশ করেই তিনি বলেছেন, আবার একই প্রশ্ন। কতদিন করবেন এই প্রশ্ন?

বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, মত বদলিয়েছি মানে? আমরা ওদেরকে বলেছি...আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল ওরা কখন অ্যাভেইলেভেল আমরা ওদের বলেছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদেরকে ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি কোনোদিন পরিবর্তন হয় তাহলে বিসিবি আপনাদের জানাবে। এটাই আমি বলছি বারবার।

আইপিএলের আসর শুরু হয়েছে শুক্রবার থেকে। গণমাধ্যমে গুঞ্জন ছিল সাকিব-লিটন বিলিয়ন ডলার লিগের শুরু থেকেই খেলবেন। সাকিব-লিটনরা অনাপত্তি পত্র পেয়ে গেছেন এমন সংবাদও প্রকাশ করেছিল বেশ কয়েকটি সংবাদমাধ্যম। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেছেন, আমরা তো কিছু জানাইনি। আপনারা যদি এনওসি দিয়ে থাকেন তাহলে দিতে পারেন। আমরা এখনো দেইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের। এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা। আমরা জানি না এটাই হলো সমস্যা। এখন পর্যন্ত প্রথম টেস্ট নাও খেলতে পারে। তার মানে এই তো এই না যে আইপিএল খেলতে যাচ্ছে।

সীমিত ওভারের সিরিজ শেষ হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এখনও বাকি। গুঞ্জন আছে টেস্টে নাও খেলতে পারেন সাকিব। পাপন জানিয়েছেন সাকিবের না খেলার কোনো কারণ নেই। তিনি বলেন, আমি না খেলার কোনো কারণ দেখি না। ইনজুরিতে তো নেই। তাহলে খেলবে না কেন? একটা কারণ তো থাকতে হয় না খেলার পেছনে। আমি এভাবে দেখি আর কি। ঠিক আছে।

আইপিএলে সাকিব-লিটনের সঙ্গে আইপিএলে খেলবেন মুস্তাফিজুর রহমানও। এই টাইগার ক্রিকেটারদের কাছ থেকে আইপিএলে কি প্রত্যাশা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খেলাবে কি না তাও জানি না। আপনি যদি নিশ্চয়তা দেন খেলাবে তাহলে একটা বলতে পারি। সম্পাদনা: এল আর বাদল 

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়