শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ১২:১৮ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের জমকালো উদ্বোধন 

নরেন্দ্র মোদি স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক: বিশ্বের ক্রিকেট প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটছে শুক্রবার। এদিন বিশ্বের বড় ফ্রাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগের ( আইপিএল) ষোলতম আসর মাঠে গড়াবে।  ১০ দল দুই গ্রুপে সমান ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ১২ ভেন্যুতে ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাত থেকে শুরু হবে ব্যাটে বলের লড়াই। প্রতিবারই এই প্রতিযোগিতায় থাকে চমক। এবারও ব্যতিক্রম নয়। থাকছে ইমপ্যাক্ট প্লেয়ারের মতো নিয়ম, যা বদলে দিতে পারে ২০ ওভারের এই প্রতিযোগিতার যাবতীয় কৌশল। উদ্বোধনী ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নামছে গতবারের বিজয়ী গুজরাট টাইটান্স। প্রতিপক্ষ চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। 

খেলা শুরুর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় এই আসরের। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। পারফর্ম করবেন রশ্মিকা মন্ধানা এবং তামান্না ভাটিয়া। এই দু’জনের পারফর্ম করা প্রায় নিশ্চিত। এছাড়াও শোনা যাচ্ছে গান গাইবেন অরিজিৎ সিং। অভিনেতা টাইগার শ্রফ এবং ক্যাটরিনা কাইফেরও পারফর্ম করার কথা শোনা যাচ্ছে। - আজকাল

আইপিএলে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু, দিল্লি,  পঞ্জাব ও লখনউ। লখনউ মোটে একবারই খেলেছে আইপিএল। বিরাট কোহলি অবশেষে কাক্সিক্ষত আইপিএল ট্রফি হাতে তুলতে পারেন কি না, বা ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি চমকে দিতে পারে কি না, সে দিকে নজর থাকবে অনেকেরই। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়