শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটের মাইন্ড ট্রেনার

সাবিত রায়হান যেভাবে বদলে দিলেন তাসকিন ও সাব্বিরকে 

সাবিত রায়হান ও তাসকিন

স্পোর্টস ডেস্ক: মানসিক চাপ সামলে যে সব ক্রিকেটার এগিয়ে যেতে পারে তারাই মূলত সফল খেলোয়াড়। গত বছরে পেসার তাসকিন আহমেদ তার ফেসবুক পেজে একটি ভিডিও পোষ্ট করেন। সেখানে দেখা যায় জ্বলন্ত আগুনের ওপর দিয়ে কোনো সমস্যা ছাড়াই হেঁটে যাচ্ছেন তিনি। না, কোনো জাদু মন্ত্র নয় স্রেফ মনের জোরেই এমন কঠিন এক কাজ করে বসলেন টাইগার পেসার। মনকে নিয়ন্ত্রণ করছেন তিনি। মাঠে সেরাটা দেয়ার জন্য এই ট্রেনিং করেছেন বলে জানান তাসকিন। চ্যানেল২৪

এবার মানসিক চাপ সামলাতে জোর দিয়েছে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। যুব দলের মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের ট্রেনিংয়ে রীতিমতো বদলে গেছেন তাসকিন আহমেদ, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান। প্রায় হারিয়ে গিয়ে দুর্দান্তভাবে ফিরে আসা তাসকিন আহমেদ অনেক দিন ধরেই এই মাইন্ড ট্রেনারের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। এই বিশেষজ্ঞের মতে, শরীর আর মন একই সঙ্গে কাজ করে। এই দুটোর সমন্বয় হলেই মানুষ নিজের মধ্য থেকে সেরা কাজটা বের করে আনতে পারে।

সাবিত রায়হান জানান, একদিন একজন পেশাদার মানুষ সফল হবেন আরেকদিন তিনি বাজে পারফর্ম করবেন। এটা দিয়ে আমার কাজের পুরোপুরি মূল্যায়ন পাওয়া যায় না। এটা শুধু খেলার মাঠে প্রভাব ফেলে তা নয়, এটা একটা মানুষকে ভাবতে সহায়তা করে। অনেক সময়ই দেখা যায় আমরা স্থির থাকতে পারি না কোনো একটা বিষয়ে চিন্তা করতে গিয়ে। এই চিন্তার অস্থিরতা দক্ষতা আর কার্যকারিতার মধ্যে একটা দূরত্ব তৈরি করে।

  • সর্বশেষ