শিরোনাম
◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো ◈ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী ◈ ৫০ সংসদীয় কমিটি গঠন : ক্ষুব্ধ বিরোধী দল, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ◈ পে স্কেলের গেজেট অনুমোদনের পরও আটকে আছে ◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব!

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্বল সিশেলসের বিরুদ্ধে কষ্টের জয় বাংলাদেশের

সিশেলস-বাংলাদেশ ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: অনেক লড়াই করে দুর্বল প্রতিপক্ষ সিশেলসের বিরুদ্ধে জয় পেলো বাংলাদেশ। ঘরের মাঠে ভেভারিট হয়ে মাঠে নেমে জয় পেলেও মাঠের খেলায় প্রতিপক্ষের উপর প্রভাব দেখাতে পারেনি বাংলাদেশ। ডিফেন্ডার কাজী তারিক রায়হানের একমাত্র গোলে কোনো মতে সিশেলসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের কাবরেরার দল।

শনিবার (২৫ মার্চ) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দলের। প্রথমার্ধে জয়সূচক গোলটি করেছেন ডিফেন্ডার কাজী তারিক রায়হান। 

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২, তার চেয়ে একটু পেছনে সিশেলস। তাদের অবস্থান ১৯৯তম। তাই পূর্ব আফ্রিকার দলটির বিপক্ষে বড় ব্যবধানেই জয় দেখেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে সেই অর্থে ধার দেখাতে পারেননি জামাল ভূঁইয়ারা। 

সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নিয়ে দর্শকদেরও ছিল না কোনো আগ্রহ। পুরো স্টেডিয়াম ছিল ফাঁকা। অন্যসময় যে মাঠ ভরা থাকে সেই মাঠে আজ মানুষ ছিলেন এক-দেড়শ। 

এমন দিনে ফুটবলাররাও দেখাতে পারেননি গতির ধার। ম্যাচ শুরুর দিকে কয়েকটি কর্নার পেয়ে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৩৪তম মিনিটে তপু বর্মনের হেড ভেস্তে দেন সিশেলস গোলরক্ষক। ৩৯তম মিনটে গোল মিস করেন জামাল। 

শেষ পর্যন্ত গোল আসে বিরতির আগ মুহূর্তে। ৪২তম মিনিটে জামালের ফ্রি কিকে হেড করেন  ব্র্যান্ডন শ্যাফি মোলে। তার হেডের পরই পাল্টা হেড দিয়ে ঠিকানা খুঁজে নেন তারিক। জাতীয় দলের হয়ে এই প্রথম গোল পেলেন তিনি।

বিরতির পর এই ব্যবধান ধরে রাখে বাংলাদেশ। এরপর আর গোলের দেখা না আসলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ ফুটবল দল। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/একে

  • সর্বশেষ