শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:২০ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

তরুণ ক্রিকেটার বৈভবের ক্ষতি করা হচ্ছে! কাদের দিকে আঙুল তুলছেন ভারতের প্রাক্তন কোচ? 

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বৈভব সূর্যবংশীর। ভারত জিতলেও রান পায়নি ১৪ বছরের ‘বিস্ময় প্রতিভা’। আমেরিকার দুর্বল বোলিং আপের বিরুদ্ধে মাত্র ২ রানে আউট হয় সে। 

এখনও বিশ্বকাপে নিজেকে প্রমাণ করা বাকি রয়েছে। কিন্তু তার আগেই ভারতের মহিলা দলের প্রাক্তন কোচ ডব্লুভি রমন মনে করছেন, বৈভবকে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলিয়ে তার উন্নতির পথে বাধা তৈরি করা হচ্ছে।

বয়স মাত্র ১৪। তবে ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় নেই। টুর্নামেন্ট বদলায়, মাঠ বদলায়। কিন্তু বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড়ের ছবিটা একই থাকে। সে মাঠে নামলেই রেকর্ড। আমেরিকার বিরুদ্ধে হয়নি ঠিকই, তবে গ্রুপ পর্বে আরও দু’টি ম্যাচ আছে। বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ ১৭ জানুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। ২৪ জানুয়ারি ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর সুপার সিক্স, সেমিফাইনাল ও ফাইনাল। ফলে বৈভবের কাছে সুযোগ রয়েছে বিশ্বকাপে দাপট দেখানোর।

তবে ডব্লুভি রমন ভিন্নমতে বিশ্বাসী। সোশাল মিডিয়া তিনি লিখেছেন, ‘এটা সম্ভবত অজনপ্রিয় মতামত। সূর্যবংশী ভারতের এ দলের সিরিজগুলোতে ও আইপিএলে খুব ভালো খেলেছে। কিন্তু এখনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলানো ওর উন্নতির জন্য ক্ষতিকর। নিঃসন্দেহে ও ম্যাচ জেতাতে পারে। কিন্তু সব সময় বড় ছবিটা দেখা উচিত।

ক্রিকেটপ্রেমীদের একটা অংশ এই মতকে সমর্থন করছেন। কারণ, এটাই বৈভবের প্রথম ও শেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নিয়ম করা হয়, কোনও প্লেয়ার একবারের বেশি ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে পারবে না। এই নিয়মের মূল উদ্দেশ্য, ভারতের আরও প্রতিভাকে তুলে আনা। 

সেক্ষেত্রে বৈভব এবারের বিশ্বকাপের পর বয়স ভিত্তিক পর্যায়ে খেললেও কি আর বিশ্বকাপ খেলতে পারবে না? শুধু আইপিএলই কি উন্নতির জন্য যথেষ্ট? সেই প্রশ্ন কিন্তু উঠছে।

  • সর্বশেষ