শিরোনাম
◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর সাগর উপকু‌লে অ‌ভিযা‌নে ক‌য়েক লক্ষা‌ধিক টাকার চরঘেরা জাল ও বেহুন্দি জাল

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীর সাগর উপকু‌লে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে  বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। শ‌নিবার (১৭জানুয়া‌রি ) সকাল থে‌কে বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়  এবং বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন বিসিজি কন্টিনজেন্ট চট্টগ্রাম এর যৌথ সমন্বয়ে বঙ্গোপসাগরের উপকূলে শেখেরখীল, খাটখালী ও গন্ডামারা সংলগ্ন মোহনায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে ২য় ধাপে বিশেষ কম্বিং অপারেশন করা হয়।

অভিযান পরিচালনা কালে গন্ডামারা সংলগ্ন মোহনায় ৩০ হাজার মিটার (প্রায়) চরঘেরা জাল যার আনুমানিক মূল্য ৪৫ লক্ষ  টাকা এবং ৪ টি বেহুন্দি জাল যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা জব্দ করা হয়।

জব্দকৃত জালসমূহ বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌ‌সিব উ‌দ্দিন এর উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ‌বিষ‌্যতে এ অ‌ভিযান অভ‌্যাহত থাক‌বে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ