শিরোনাম
◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৮:৩৭ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিল্ডিং না করে ব্যাটিংয়ে নেমে আলোচনায় বিজয়

এনামুল হক বিজয়

স্পোর্টস ডেস্ক: পুরো দেশ জেনে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রোববার তার গ্র্যাজ্যুয়েশন কমপ্লিট করেছেন এবং সেটা দেশের অন্যতম নামী বেসরকরি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে। রোববার সমাবর্তন অনুষ্ঠানে সাকিব আল হাসান স্ব-শরীরে উপস্থিত ছিলেন। তবে সবাই সাকিবের কথা জানলেও সেই একই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনামুল হক বিজয়। প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলা বিজয়ও গ্রাজুয়েট হয়েছেন। কিন্তু সমাবর্তনে উপস্থিত হতে গিয়ে বিজয় আজ রোববার এক বিরল ঘটনারও জন্ম দিয়েছেন বিজয়। জাগোনিউজ২৪

নারায়নগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে শাইনপুকুরের সাথে আবাহনীর ম্যাচে একটি বলও ফিল্ডিং না করে ব্যাটিংয়ে নেমে পড়েন বিজয়। সাধারণত ফিল্ডিং না করে ব্যাটিং করা যায় না। প্রথম থেকে ফিল্ডিং না করলে কাউকে ওপেন করতেও দেয়ার নজির নেই। কিন্তু একটি বলও ফিল্ডিং না করে ওপেনিংয়ে নেমে পড়া, অস্বাভাবিক ঘটনা বৈকি। এ নিয়ে সংবাদ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজয় কোন আইনে ফিল্ডিং না করেও ব্যাটিং ওপেন করলেন? ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপারের কাছে কারণ জানতে চাওয়া হলে, বিশেষ কোন কারণে ফিল্ডিং না করে ব্যাটিংয়ে নামার নজির আছে। কারো বাবা-মা পরলোক গমন করলে কিংবা বিশেষ কোন ইমার্জেন্সি থাকলে ফিল্ডিং না করেও ব্যাটিংয়ে নামা যায়। যেহেতু বিজয়ের কনভোকেশন ছিল, তাই আমরা তাকে স্পেশালি ছাড় দিয়েছি। 

আর সবচেয়ে বড় কথা প্রতিপক্ষ অধিনায়ক বা প্রতিপক্ষ দল শাইনপুকুরও কোন অবজেকশন দেয়নি। তাই বিজয় ওপেনিংয়ে নেমেছে। এদিন ফতুল্লায় ওপেন করতে নেমে ৪ ছক্কা ও এক বাউন্ডারিতে ৫৮ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়