শিরোনাম
◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:০১ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের কাছে ক্ষমা চাইলেন ফিলিস্তিন ফুটবল প্রধান

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিব্রিল রাজৌব

স্পোর্টস ডেস্ক: সৌদি আরব এএফসি এশিয়ান কাপের ২০২৭ সালের আসরের স্বাগতিক হওয়ার স্বত্ব পেয়েছে। তবে এ নিয়ে আলোচনা থেমে নেই। বিশেষ করে তাদের পক্ষে ফিলিস্তিন ভোট না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে কড়া সমালোচনা। অনিচ্ছাকৃত ভুলের জন্য এবার ক্ষমা চাইলেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিব্রিল রাজৌব।

গত বুধবার বাহরাইনের মানামায় অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কংগ্রেসের ৩৩তম কংগ্রেসে ২০২৭ এশিয়ান কাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম চূড়ান্ত হয়। এর ভোটাভুটিতে সৌদি আরবকে যে ফিলিস্তিন ভোট দেয়নি, বিষয়টি ইচ্ছাকৃত নয় বরং ভুল ছিল বলে জানিয়েছেন রাজৌব। আরবের পত্রিকা আশরাক আল-আউসাতকে এমনটাই বলেছেন তিনি। বিডিনিউজ

এটা স্পষ্ট যে, ভোটিং চলার সময় আমাদের প্রতিনিধি দল একটা কারিগরি সমস্যায় পড়েছিল। নির্বাহী অফিসে পশ্চিম এশিয়ার প্রতিনিধি নির্বাচনের পর আমি আমার শারীরিক সমস্যার কারণে সেখান থেকে চলে গিয়েছিলাম।

এশিয়ান কাপ আয়োজনের প্রশ্নে ফিলিস্তিন আগের মতোই যেকোনো আরব দেশের পক্ষে, এবং সেটা সৌদি আরবের ক্ষেত্রেও প্রযোজ্য।

পুরো বিষয়টা যে সত্যিই অনিচ্ছাকৃত ছিল, সেটা বোঝাতেই কি-না রাজৌব আরও বলেন, ফিলিস্তিনের প্রতিনিধি দল এবারই প্রথম এই কনফারেন্সে অংশ নেয়।
ভোটাভুটির পর সৌদির টিভি চ্যানেল ‘আল এখবারিয়া’ জানায়, ইরানের ফুটবল সংস্থাও সৌদি আরবের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু ফিলিস্তিন দেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি আলোচনা-সমালোচনার জন্ম দেয়। 

টুইটারে মোহাম্মদ আলজাহরানি নামের একজন লেখেন, সে ক্ষমা প্রার্থনা করুক। সৌদি আরব ৪৩ ভোট পেয়ে জিতেছে। তাদের ভোট আমাদের দরকার নেই। এটা কোনো পার্থক্য গড়বে না। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়