শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাদালের রেকর্ড ছুঁয়ে অস্ট্রেলিয়ান ওপেনে দশম শিরোপা জিতলেন নোভাক জকোভিচ

নোভাক জকোভিচ

স্পোর্টস ডেস্ক: শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। তিনি হারিয়েছেন গ্রীক তারকা স্তেফানোস সিৎসিপাসকে। প্রতিযোগিতার প্রথম সেটে তেমন প্রতিরোধ গড়তে না পারলেও পরের দুই সেটে দারুণ লড়াই করলেন সিৎসিপাস। কিন্তু দুইবারই তিনি হেরে গেলেন টাইব্রেকে। এই তরুণের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা বাড়িয়ে সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন জকোভিচ। একই সঙ্গে সার্বিয়ান তারকা স্পর্শ করলেন পুরুষ এককে রাফায়েল নাদালের সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডও।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় রোববারের ফাইনালে ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) গেমে জেতেন ৩৫ বছর বয়সী জকোভিচ। এই নিয়ে ১০ বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলে প্রতিবারই তিনি ট্রফি হাতে তুললেন। নিশ্চিত করলেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরাও।

মেলবোর্নের কোর্টে জকোভিচ যেন অঘোষিত রাজা। রড লেভার অ্যারেনায় এনিয়ে উঁচিয়ে ধরেছেন তার দশম শিরোপা। এখানে তার সঙ্গে দাপট দেখানোর সাধ্য কার। অথচ গত বছর অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে। তা না হলেও এতোদিনে নাদালকে ছাড়িয়ে এককভাবে হয়ে যেতেন সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের মালিক। সম্পাদনা: খালিদ আহমেদ

এলআরবি/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়