শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ১১:০৩ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকার পরবর্তী আসর

কোপা আমেরিকা

স্পোর্টস ডেস্ক: লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল সিদ্ধান্ত নিয়েছে নিজ মহাদেশের বাইরে কোপা আমেরিকা আয়োজনের। ২০২৪ সালে প্রতিযোগিতাটি বসবে কনকাকাফ অঞ্চলের দেশ যুক্তরাষ্ট্রে। কনমেবল ও কনকাকাফ ফেডারেশন গত শুক্রবার বিষয়টি জানিয়েছে।

লাতিন আমেরিকার শীর্ষ এই প্রতিযোগিতার পরের আসরে ভিন্নতা থাকবে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকাতেও। টুর্নামেন্টে কনকাকাফ (উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান) অঞ্চল থেকে ছয়টি আমন্ত্রিত দলও অংশ নেবে। - গোল ডটকম

এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এর আগে হয়েছিল ২০১৬ সালে, সেবারও ছয়টি কনকাকাফ দেশ অংশগ্রহণ করেছিল। এছাড়া কনকাকাফ অঞ্চলের ২০২৪ সালের উইমেন’স গোল্ড কাপে আমন্ত্রণ জানানো হবে দক্ষিণ আমেরিকার চারটি দেশকে। এটিও হবে যুক্তরাষ্ট্রে। 

কনমেবল ও কনকাকাফ ২০২৪ সালে দুই মহাদেশের চারটি ক্লাব নিয়ে একটি টুর্নামেন্টের পরিকল্পনাও ঘোষণা করেছে। দুই অঞ্চলের প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেস ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের মাধ্যমে দুটি করে দল এতে খেলার সুযোগ পাবে। ২০২১ সালে হওয়া কোপা আমেরিকার সবশেষ আসরে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়