শিরোনাম
◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে?  ◈ হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের ◈ বরিশালে আদালতের ফটকের কাছে ‘ককটেল’ বিস্ফোরণ ◈ ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ, ইইউর সঙ্গেও আলোচনা শিগগির: বাণিজ্যমন্ত্রী ◈ জানা গেল কবে থেকে শুরু কলেজের ভর্তি আবেদন

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হিন্দুস্থান টাইমসের প্রতি‌বেদন

বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ

স্পোর্টস ডেস্ক : খবরে বলা হয়েছে, ইসিবি পিসিবিকে একটি ইমেইল পাঠিয়ে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত না হলে এর ব্যাপক আর্থিক প্রভাব পড়তে পারে, ইমেইলে সে বিষয়টিও তারা তুলে ধরেছে।

ইমেইলের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র হিন্দুস্থান টাইমসকে বলেছে, ‘এমিরেটস ক্রিকেট বোর্ড পিসিবিকে মনে করিয়ে দিয়েছে যে, পাকিস্তান ক্রিকেটের কঠিন সময়ে তারা পাশে দাঁড়িয়েছিল। ভারত-পাকিস্তান ম্যাচ সব স্টেকহোল্ডারের জন্যই রাজস্ব আনে, আর কেউই চায় না এত বড় অঙ্কের আয় হারিয়ে যাক। তাই পিসিবিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে।

সূত্রটি আরও যোগ করেছে, ‘আমরা আশাবাদী যে শেষ পর্যন্ত বিচক্ষণতাই জয়ী হবে এবং পাকিস্তান এ সপ্তাহের শেষ দিকে ভারতের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নেবে।’ এই ব্যাপারে আলোচনা চলছে পিসিবি ও আইসিসির মধ্যেও। গতকাল লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও আইসিসির ডেপুটি চেয়ারম্যান খাজা ইমরানের একটি বৈঠকও হয়ে গেছে। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।

এ নিয়ে দুটি বোর্ড ভারত ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ জানাল। এর আগে পাকিস্তানকে ম্যাচ খেলার কথা বলেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 

১৫ ফেব্রুয়ারি ম্যাচটি তাদের মাটিতেই হওয়ার কথা, না হলে লঙ্কানদের বড় অঙ্কের আয় হাতছাড়া হবে। সরকার হারাবে পর্যটন থেকে বিশাল আয়ের সুযোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়