শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৪:০৪ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সব আম্পায়ারই নারী 

নারী আম্পায়ার

স্পোর্টস ডেস্ক: আগামী ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই বিশ্ব আসরের জন্য ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এই তালিকায় চমক দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসর এবার পরিচালনা করবেন নারী ম্যাচ অফিশিয়ালরা। এবারই প্রথম এমন অভিনব প্রয়াস আইসিসির। -ক্রিকফ্রেঞ্জি

এই বিশ্ব আসর পরিচালনায় ৩ জন ম্যাচ রেফারির সঙ্গে থাকছেন ১০ জন আম্পায়ার। মূলত ক্রিকেটে নারীদের আগ্রহ বাড়াতেই এই পন্থা অবলম্বন করেছে আইসিসি। এ প্রসঙ্গে আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট) ওয়াসিম খান জানিয়েছেন তারা দারুণ আনন্দিত। নারী ক্রিকেটের প্রসারের কথা চিন্তা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। 

তিনি বলেন, আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে উইমেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ অফিশিয়াল প্যানেলে সবাই নারী। সম্প্রতি নারীদের ক্রিকেট ব্যাপকভাবে প্রসার হচ্ছে, তারই ধারাবাহিকতায় আমরা ক্রিকেটে নারীদের অংশগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে আরও বাড়ানোর প্রয়াস হাতে নিয়েছি।

ম্যাচ অফিশিয়ালদের তালিকা-
ম্যাচ রেফারি- জিএস লাকশ্মী (ভারত), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), মিচেল পেরেইরা (শ্রীলঙ্কা)।

আম্পায়ার- সু রেডফার্ন (ইংল্যান্ড), এলোইসি শেরিডান (অস্ট্রেলিয়া), ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া), জ্যাকুলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কিম কটন (নিউজিল্যান্ড), লরেন আগেনবাগ (দক্ষিণ আফ্রিকা), আনা হ্যারিস (ইংল্যান্ড), ভ্রিন্দা রাথি (ভারত), এন জননী (ভারত), নিমলি পেরেরা (শ্রীলঙ্কা)। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ