শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ১১:৫৭ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইব্রেকারে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

সাদেক আলী:  বিশ্বকাপে জাপান রীতিমতো জায়ান্ট কিলার রূপেই দেখা দিয়েছিল। জার্মানিকে হারিয়ে শুরু, এরপর স্পেনকে হারিয়ে মৃত্যুকূপ থেকে রীতিমতো গ্রুপের সেরা হয়েই নকআউটে এসেছিল নীল সামুরাইরা। ক্রোয়েশিয়াকেও দারুণ চোখরাঙানিই দিচ্ছিল হাজিমে মরিয়াসুর দল, এগিয়ে গিয়েছিল শুরুতেই।

কিন্তু জাপান ও ক্রোয়েশিয়ার ম্যাচটি ১-১ এ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও কোনো দল গোল আদায় করতে না পারায় এবারের বিশ্বকাপে প্রথমবারের মত টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

সোমবার (০৫ ডিসেম্বর) টাইব্রেকারে জাপানকে ৩-১ ব্যবধানে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠে গেল গতবারের রানার্সআপ দল ক্রোয়েশিয়া।

জাপানের নেওয়া চারটি শটের তিনটিই রুখে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। অন্যদিকে ক্রোয়েশিয়ার নেওয়া চারটি শটের তিনটি থেকে গোল করেন যথাক্রমে নিকোলা ভ্লাসিক, মার্সেলো ব্রোভিচ ও মারিও প্লাসিক। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়