শিরোনাম
◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ১২:৩৬ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকআউট পর্বে শনিবার আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া মুখোমুখি

নকআউট পর্বে শনিবার আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া মুখোমুখি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে শুরুটা হয়েছিলো সৌদি আরবের কাছে হার দিয়ে। সেই আর্জেন্টিনাই কীনা গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে। এই পর্বটাও উতরে যেতে দৃঢ় প্রত্যয়ী লিওনেল মেসিরা। তবে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ফুটবল বিশ্ব খুব একটা শক্তিশালী না ভাবলেও আর্জেন্টিনার কোচ আর অধিনায়ক বলছেন ভিন্ন কথা। তাদের দৃষ্টিতে দুর্দান্ত একটি দল অস্ট্রেলিয়া। কোচ লিওনেল স্কলানি বলেছেন, ওরা (অস্ট্রেলিয়া) শক্তিশালী দল। দারুণ একটি লড়াই হবে তাদের বিরুদ্ধে। 

বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শুক্রবার শেষ হয়েছে। শনিবার থেকে মাঠে গড়াছে নকআউট পর্ব।

এদিন বাংলাদেশ সময় রাত ৯টায় খেলবে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র এবং দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপে সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হারার পর লিওনেল মেসিরা ঘুরে দাঁড়িয়েছেন মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে। দুই জয়ের ৬ পয়েন্টে সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

ডি’ গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ ব্যবধানে উড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে তিউনিসিয়াকে ১-০ এবং ডেনমার্ককে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় জায়গা করে তারা।

বিশ্বকাপে আর্জেন্টিনা দুইবারের চ্যাম্পিয়ন, একাধিকবার খেলেছে ফাইনালেও। দলটি বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল, যদিও সৌদি আরবের সঙ্গে বিশ্বকাপে হেরে সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে। এদিকে, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সাফল্য খুব সুবিধার নয়।

অস্ট্রেলিয়া শেষবার নকআউট পর্বে খেলেছিল ২০০৬ বিশ্বকাপে। ২০১০, ২০১৪ ও ২০১৮ সালে টানা তিন আসরে গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছিল তারা। গত বছর টোকিও অলিম্পিকে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। অলিম্পিক গেমসে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও ভিন্ন দল, তবে ওই ম্যাচে খেলেছিলেন আর্জেন্টিনার গত ম্যাচের গোলদাতা ম্যাক অ্যালিস্টার। সম্পাদনা: এল আর বাদল


 

  • সর্বশেষ