শিরোনাম
◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী ◈ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক ◈ পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত ◈ ফজরের নামাজে মসজিদে উপচে পড়া ভিড়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে ‘মেন অব ফজর’ উদ্যোগ ◈ সোমবার জাপানি কনসোর্টিয়ামের সাথে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন ◈ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতি, যে ২ স্থলসীমান্তে নজর শেখ হাসিনার

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির জাদুকরী গোলের পর মাঠেই কাঁদলেন আর্জেন্টিনার সহকারী কোচ

সহকারী কোচ পাবলো আইমারও

স্পোর্টস ডেস্ক: মেক্সিকোর অপ্রতিরোধ্য রক্ষণভাগ কিছুতেই ভাঙতে পারছিল না আর্জেন্টিনা। অবশেষে এলো সেই উদযাপনের ক্ষণ। সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হেরে বুকে যেন পাথর চেপে বসেছিল, তা নামিয়ে দিলেন লিওনেল মেসি। ৬৪তম মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জাদুকরী শটে গুইলেরমো ওচোয়াকে পরাস্ত করে গ্যালারির দর্শকদের কাছে ছুটলেন অধিনায়ক। আবেগে চোখ ছলছল করছিল মেসির চোখ। আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি সহকারী কোচ পাবলো আইমারও। চ্যানেল২৪, রাইজিংবিডি

ম্যাচ শেষে আইমারের প্রতিক্রিয়া হয়েছে ভাইরাল। মেসির গোলের পর তাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখা গেছে। কত বড় পাথর বুক থেকে নেমে গেছে সেটাই যেন ফুটে উঠেছিল তার কান্নায়। কয়েক সেকেন্ড পর তার চেহারায় ফুটেছিল স্বস্তির ছাপ।

ম্যাচ শেষে মেসিও বললেন, এই জয় তার কাঁধ থেকে অনেক বড় বোঝা নামিয়ে দিয়েছে। সাতবারের ব্যালন ডি’অর জয়ী বলেন, এটা আমাদের কাঁধ থেকে বোঝা নামিয়েছে। আবারও শুরু করতে আমাদের মনে আনন্দ ও শান্তি এনে দিয়েছে এই জয়। আমরা অস্বস্তির মধ্যে বসবাস করছিলাম এবং আমাদের মনের মধ্যে ছিল উদ্বোধনী ম্যাচে হারের কথা। পরিস্থিতি বদলে দেওয়ার সুযোগ খুঁজছিলাম এবং সৌভাগ্যবশত আমরা জিতলাম। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

জেবি/এইচএ

 

  • সর্বশেষ