শিরোনাম
◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:২০ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতার বিশ্বকাপের সেরা ৫ গোল

স্পোর্টস ডেস্ক: চলমান কাতার বিশ্বকাপে বেশ কয়েকটি অঘটন ঘটে গেছে। ভালোর দিকেও আছে বেশ কিছু। ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে নান্দনিক গোলও করেছেন ফুটবলাররা।  স্পেনের সংবাদমাধ্যম মার্কার চোখে প্রথম রাউন্ডের পাঁচটি দৃষ্টিনন্দন গোল। 

এক. আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের দ্বিতীয়ার্ধের দ্বিতীয় গোলটির কথা দীর্ঘদিন মনে রাখবেন সৌদি ভক্তরা। 

সৌদি উইনার সালেম আল-দাওসারির ডি-বাক্সের ডান কোণায় তিনজনকে পাশ কাটিয়ে বলটি যেভাবে ব্রাজিলের জালে পাঠালেন, তা সত্যিই মুগ্ধকর। 

দুই. এবার বিশ্বকাপের আরেকটা অঘটন ছিল জাপানের কাছে চারবার বিশ্বকাপ জয়ী জার্মানির ২-১ গোলে হেরে যাওয়া। এটিও দ্বিতীয়ার্ধের দ্বিতীয় গোল। নিয়ন্ত্রণ হারাতে হারাতেও বলটা নিজের কাছে রেখে জাপানি ফরোয়ার্ড তাকুমা আসানো যখন জোরে কিক করেন, মনে হলো, জার্মান গোলকিপার ও ক্যাপ্টেন ম্যানুয়ের নয়ার যেন কিছুই বোঝে ওঠতে পারেননি। 

তিন. কাতার বিশ্বকাপে গোল উৎসব বলতে যা বোঝায়, এখনো ঠিক তা হয়নি। তবে, ইরানের বিপক্ষে ইংল্যান্ডের ৬-২ গোলে জেতাটাকে মিনি-গোল উৎসব বলা যায়। ম্যাচটিতে ইংল্যান্ডের জ্যাক গ্রেলিশের শেষ গোলটি নানান কারণে আলোচিত। বলটি ইরানের গোল পোস্টে যাওয়ার আগে ইংল্যান্ডের সব খেলোয়াড়ের পা স্পর্শ করেছে।

গোল হওয়ার আগে বলটি টানা ৮৬ সেকেন্ড ইংল্যান্ডের নিয়ন্ত্রণে থাকে। ৩৫টি পাসের পর উইনার জ্যাক গ্রেলিশ বলটি ইরানের জালে পাঠানোর সঙ্গে সঙ্গে একটি রেকর্ড হয়ে যায়। ১৯৬৬ সালের বিশ্বকাপের পর গোল হওয়ার আগে প্রথমবারের মতো এতটি পাস হয়। 

চার. সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের দুইটা গোলই এসেছে ফরোয়ার্ড রিচার্লিসনের পা থেকে। 

বিশ্বকাপ অভিষেক স্মরণীয় করে রাখার জন্য এর চেয়ে ভালো কিছু আর হয় না। তবে রিচার্লিসনের দ্বিতীয় গোলটিকে কিটসের ভাষায় ‘অ থিং অব বিউটি’ বলা যায়। ডি-বাক্সের বাইরে থেকে গোল পোস্টের মাঝ বরাবরা থেকে বাইসাইকেল কিকে বলটা যে গতিতে সার্বিয়ার জালে পাঠালেন রিচার্লিসন, তা বারবার দেখার মতো।

পাঁচ. কোস্টারিকার বিরুদ্ধে স্পেনের গাভির গোলটি নানান কারণে উদযাপন করার মতো। স্ট্রাইকার আলভারো মোরাতা কিকটি ডান কোণা দিয়ে কোস্টারিকার জাল স্পর্শ না করে গোল বারে লেগে লাফিয়ে যখন ফেরত যাচ্ছিল, ঠিক তখন কাজের কাজটি করেন ১৮ বছর বয়সি গাভি। সম্পাদনা: খালিদ আহমেদ

কেএ/এএ